বাংলাদেশ সকাল
রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।আহত ট্রাকের ড্রাইভার ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে সোহেল রানা (৪৫)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি৷ এখানে আসার পর ট্রাকের ড্রাইভারকে আহত অবস্থায় পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আরো কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মা কে চিকিৎসার জন্য ট্রেন যোগে ঢাকা নিয়ে যাওয়া যাত্রী ফাহমিদ সরকার আনাম বলেন, শিবগঞ্জ রেলক্রসিং পার হওয়ার পর হঠাৎ করে আমরা ধাক্কা খেয়ে সামনে ঝুঁকে পরি৷ মনে করলাম ট্রেনের ইঞ্জিনের কোন সমস্যা হয়েছে৷ অনেকে বলছেন কেউ ট্রেনের চেন টেনেছেন৷ নেমে দেখি চারপাশে শুধু ধোঁয়া আর ধোঁয়া। সামনে একটি ট্রাক ভাঙ্গা অবস্থায় রেললাইনে আছে৷ আর ট্রাকের ড্রাইভারের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। পরে কয়েকজন মানুষ মাথায় তোয়ালা বেঁধে তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস দুপুর ১ টা ২০ মিনিটে স্টেশন থেকে ছেড়ে যায়। যাওয়ার পর শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এ কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। রেললাইনে থাকা ট্রাকটি সরানোর কাজ চলছে৷ সরানো শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। শুধু মাত্র ট্রাকের ড্রাইভার আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর কেউ এ দুর্ঘটনায় আহত হননি৷ স্বল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল আবার করতে পারবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাঁচ হাজার টাকার জন্য হত্যা করা হয় সিএনজি চালক একরামকে: পিবিআই

বগুড়ায় শিবগঞ্জে নারী আনসার সদস্য’র রহস্য জনক মৃত্যু !

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত

মেহেরপুরে জাতীয় পাবলিক দিবস উদযাপন 

শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

রাণীনগরের আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত 

তিস্তা মহা পরিকল্পনার দাবীতে শুষ্ক চরে গড়া বিএনপি মঞ্চে পানি ; কৃষকের মাথায় হাত

শেরপুরের নকলায় ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন