বাংলাদেশ সকাল
শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ সদস্য ও ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সায়েম গ্রেপ্তার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন (ডিমলা) নীলফামারী : নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য ও নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় সৈয়দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার নিজেকে বিতর্কিত সংসদ সদস্য আফতাব উদ্দিনের ভাতিজা পরিচয় দিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে আসছিলেন। মাদক সম্রাট হিসেবে পুরো উপজেলায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রাতের আঁধারে ভারত সীমান্ত থেকে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য চোরাচালান করতেন।

তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে নিরীহ জনগণের জমি দখল ও অর্থ আত্মসাৎ করতেন। এছাড়াও তার বাহিনীর মাধ্যমে স্কুলের নারী শিক্ষার্থীদের হেনস্তা করার অভিযোগও রয়েছে। জনরোষের কারণে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। কোটা আন্দোলনের সময় ডিমলা ও নীলফামারীতে আন্দোলনকারীদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন আবু সায়েম সরকার। ডিমলা উপজেলার কুটিরডাঙ্গার একটি মামলায় এজাহারভুক্ত আসামি এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা আবু সায়েমকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা এলাকা থেকে আটক করে পুলিশ।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, “সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ডিমলা উপজেলা আহ্বায়ক আবু সায়েমের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে নারী আটক 

সীতাকুণ্ডে মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশনের নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালা সমপন্ন

শেখ হাসিনাকে হত‍্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

মদ্যপানে এগিয়ে সারা ভারতের মধ্যে দক্ষিণ ভারতের মানুষ

পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

রামগড় পৌরসভার বাজেট ঘোষণা ও পরিকল্পনা প্রণয়ন

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

রাজশাহীতে বিতর্কিত আবাসন ব্যবসায়ী মোস্তাফিজের মাদক সেবনের ভিডিও নিয়ে তোলপাড়  

শান্তি সমাবেশে বিএনপির হামলার প্রতিবাদে জামালপুর পৌর আ’ লীগের বিক্ষোভ মিছিল 

নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে এক নারীর মৃত দেহ উদ্ধার