বাংলাদেশ সকাল
বুধবার , ৫ মার্চ ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ছাত্র হত্যা মামলাসহ ৮ মামলার আসামিকে গ্রেফতারের পরে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি :

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা বাজার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলা সহ ৮ মামলার আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন ঝাউদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের সাঙ্গোপাঙ্গরা।

সোমবার ৩ মার্চ ২০২৫ ইংরেজি সকাল আনুমানিক ১১ টার দিকে মাদারীপুর সদর থানার এসআই কামরুলের নেতৃত্বে সিভিল পোশাকে তালতলা বাজারের পূর্ব পাশ থেকে সালাই খা নামের ছাত্র হত্যা মামলা সহ ৮ মামলার আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় ঝাউডি ইউনিয়নের কিছু চিহ্নিত সন্ত্রাসীরা আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়।

সূত্র মতে মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩ জন নিহত হয়েছে এই ছাত্র আন্দোলনের সময় আসামি ছালাই খা ও তার সন্ত্রাসী দলবল নিয়ে ছাত্রদের উপর হামলা করেছেন এবং হত্যার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী হত্যা মামলা সহ আটটি মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে চাঁদাবাজ ভূমি দখলকারী মাদক, অস্ত্র ব্যবসা সহ নানা অপকর্মের নিয়ন্ত্রণকারী সন্ত্রাসী সালাউদ্দিনখা ওরফে সালোই খা।

বিভিন্ন নিরীহ মানুষকে মামলা দেওয়ার হুমকি দিয়ে অনেক সময় মামলা দিয়ে হয়রানি করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী তারা বলেন, থানায় অভিযোগ দিয়ে বাড়ি আসার আগেই জেনে যায় সালাইখা ও তার দলবল যার ভয়ে অনেক সময় থানায়ও যাই না বাধ্য হয়েই সন্ত্রাসীদের জুলুম মেনে নিতে হচ্ছে। নাম প্রকাশ অনিচ্ছুক এক ভদ্রমহিলা বলেন আমি গেল বছর জমি সংক্রান্ত একটি অভিযোগ করেছিলাম RAB অফিস এবং মাদারীপুর সদর থানায় তালতলা বাজার পৌঁছানোর আগেই তারা সবকিছু জেনে আমাকে এলাকা ছাড়তে বাধ্য করে সন্ত্রাসী লোকদের দিয়ে আমার বাড়ির কাজ বন্ধ করে দেয়।

বাধ্য হয়ে আমি এখন ভাড়া বাসায় থাকি এলাকাবাসী ও সাধারণ মানুষ এই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোকসেদুল রহমান জানান সালাই খা নামের এক আসামিকে ধরার চেষ্টা করলে এলাকাবাসীর জন্য ধরা সম্ভব হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটার সরকারী কেবিএ কলেজে ছাত্রলীগের নবীনবরণ অনুষ্ঠিত 

যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

দেবহাটায় বাজার মনিটরিংয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি  

দেবহাটায় পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ‘আমাদের টিমে’র বৃক্ষরোপণ 

দেবহাটায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা

বাংলাদেশ আ.লীগ নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করছে – মসিক মেয়র ইকরামুল হক টিটু 

বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়ন পরিষদ এ পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন 

আমতলীতে হরতালের পক্ষে মানুষ নেই

দেবহাটায় স্থানীয় উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর ও সরকারি বিভাগের যৌথ সভা