বাংলাদেশ সকাল
বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জঁমকালো প্রতিষ্ঠা বার্ষিকী এবং মঞ্চে একমাত্র নারী অতিথি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিবেদক:

কট্টর মুসলমানদের মঞ্চে একজন প্রগতিশীল বহুল আলোচিত মানবাধিকার নেত্রী বসে আছেন এক পাশে। প্রচলিত সমাজ ব্যবস্থায় এবং দেশের বর্তমান পরিস্থিতিতে সুধীজনদের আসরে পূর্ণ মর্যাদার সাথে একজন নারী আমন্ত্রিত হওয়ার পরিশীলিত যোগ্যতা অর্জনের সংগ্রাম সাধনা ও তিতিক্ষার ইতিহাস মঞ্চে উপস্থিত যে কোনো সুধীজনের গল্পের চেয়েও অধিক তাৎপর্যপূর্ণ গৌরবের ও তৃণমূল মানুষের গ্রহণীয়, আগামী প্রজন্মের নারীদের জন্য উৎসাহ।

বিষয়টি আয়োজক যথার্থই উপলব্ধি করতে পেরেছিলেন। কেননা- তিনি নিজেও কণ্টকাকীর্ণ পথ বেয়েই এখানে এসেছেন।

সেই দৃষ্টিকোন থেকে আমরা ভেবে নিয়েছিলাম- সূধীজনেরা নিজের জন্য চেয়ার টানাটানি না করে একমাত্র নারী অতিথিকে স্ব-স্নেহে আগে বসাবেন, এ জায়গাতে কিছু বিপত্তি ও বিচ্যুতি পরিলক্ষিত হলেও আয়োজক মানবতার এই নারী নেতাকে সম্মানিত করেছেন সেজন্য আয়োজককে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।

জাঁকজমকপূর্ণতায় গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে হয়ে গেলো ‘দৈনিক প্রাণের বাংলাদেশ’র ১২’তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল ৮:৩০ মিনিট থেকে রাত গভীর অবধি এই অনুষ্ঠান চলে।

দৈনিক প্রাণের বাংলাদেশ এর সহ সম্পাদক পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিশ্লেষক মো. আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দৈনিক প্রাণের বাংলাদেশ এর প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজমুল কবির খান, পুলিশ কমিশনার গাজীপুর, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম মোজাম্মেল হোসাইন, প্রো ভাইস চ্যান্সেলর সাউথইস্ট ইউনিভার্সিটি, কর্ণেল অব. কাজী শরীফ উদ্দিন, মো. হযরত আলী -প্রিন্সিপাল উত্তরা গার্লস হাইস্কুল এন্ড কলেজ, সময়ের আলোচিত মানবাধিকার কর্মী ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মহাসচিব সেহলী পারভীন প্রমুখ।

মুখ্য আলোচক ছিলেন, আবু জাফর সূর্য -সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

অনুষ্ঠানে দৈনিক প্রাণের বাংলাদেশ এর জেলা-উপেজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মানুষের পাকা রাস্তার চাহিদা বেড়েছে, কাঁচা রাস্তায় মানুষ চলতে চায়না : এমপি হাফিজউদ্দিন

নাটোরে ৫ শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

পার্বতীপুরে মহান মে দিবসে আলোচনা সভা 

রাণীনগরের আবাদপুকুর-আদমদীঘি সড়কের মেরামত কাজের উদ্বোধন

এদেশে আর আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেই – বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

সীতাকুণ্ডে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

সূর্যের প্রখর তাপে পুড়ছে ঈদগাঁওবাসী: দূর্ভোগে কর্মজীবিরা

শেরপুরের পানিহাতায় নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর ম’র’দে’হ উদ্ধার

জয়পুরহাটে জিয়াউর রহমানের ৮৯’তম জন্মদিন উদযাপন