রিয়াজ রহমান : জগন্নাথপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আছাদ কোরেশীকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। সে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের আনা মিয়া কোরেশীর পুত্র।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান,থানার সহকারি উপপরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল সাজাপ্রাপ্ত আসামী আছাদ কোরেশীকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।আজ সোমবার গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




















