বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পুশ-ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ-ইন করুন: নাহিদ ইসলাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরে জাতীয় নাগরিক পার্টি জুলাই পথযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বিকেলে শহীদ মাহবুব চত্বর (কলেজ মোড়) থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও শেরপুরের স্থানীয় নেতৃবৃন্দ পদযাত্রা করে শহীদ স্কয়ার (থানার মোড়) চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। প্রশাসনে ঘাপটি মেরে বসে রয়েছে।

এছাড়াও তিনি সীমান্ত দিয়ে পুশ-ইন সম্পর্কে বলেন, আমরা এই পুশ-ইন এর বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বেলেছি, সীমান্তে কোন হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোন পুশ-ইন আমরা মেনে নেব না। আমরা এটাও বলেছি, পুশ-ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ-ইন করুন, শেখ হাসিনাকে পুশ-ইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাব।

অপরদিকে তিনি বন্যহাতির উপদ্রব, অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্যসেবা সঠিকভাবে মানুষের অপ্রাপ্তি, কর্মসস্থানের অভাবসহ শেরপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং ৫ আগস্টের মধ্যে যে কোন মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। জুলাই সনদ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় শহীদ মিনারে অবস্থানের কথাও তিনি উল্লেখ্য করেন।

এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্র শিবিরসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেরপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে সকাল থেকেই থানা মোড়ে এনসিপি’র নেতাকর্মীরা জরো হতে থাকেন। বিকেল ৫টার দিকে সমাবেশ শুরু হয়। এসময় থানা মোড় চত্বরে হাজারো মানুষের ঢল নামে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে শারিরীক প্রতিবন্ধী মরিয়মের হুইল চেয়ারের অভাব মিটালো ইউএনও 

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব: ট্রাম্পের সংবিধানবিরোধী আদেশ স্থগিত করল আদালত

স্মার্ট গ্রন্থগার, স্মার্ট বাংলাদেশ

ফিল্মি স্টাইলে গুলি করে নগদের ৬০ লক্ষ টাকা ছিনতাই

চ্যানেল আমতলীর ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত 

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

রামগড়ে বিনোদন কেন্দ্র শিশু কাননের উদ্বোধন 

ব্র্যাকের আয়োজনে বরগুনায় নারী কর্মীদের বাইক প্রশিক্ষণ

পদ্মা সেতুতে কারফিউতে পারাপার হচ্ছে প্রতিদিন গড়ে ৩ হাজার যান

কালকিনিতে আ.লীগের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭