বাংলাদেশ সকাল
সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর পেশাজীবি শাখার বর্ষপূর্তি অনুষ্ঠান ও  জগন্নাথপুর পৌরসভা শাখার কমিটি ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ

 

রিয়াজ রহমান,জগন্নাথপুর :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠন পেশাজীবি শাখা জগন্নাথপুর উপজেলার বর্ষপূর্তি উপলক্ষ্যে সাধারণ সভা ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা পেশাজীবি শাখার সাধারণ সম্পাদক জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আহমদ মনির কেশবপুরস্থ বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন।

জগন্নাথপুর উপজেলা পেশাজীবি শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ মুহাম্মদ কবির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুলফিকার আহমদ মনি,র পরিচালনায় সাধারন সভায় বক্তব্য রাখেন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্যাহ, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পেশাজীবি শাখার তত্ত্বাবধাক মাওলানা নেছার উদ্দিন, IBWF সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথপুর পশ্চিম শাখার সভাপতি আবু তাহের, পেশাজীবি জগন্নাথপুর উপজেলা শাখার সহ- সভাপতি মুশাহিদ উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক সামছুল আবেদীন সুমন, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ ফরহাদ মিয়া, শিল্প ও বাণিজ্য সম্পাদক ও রানীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি আবুল কাসেম, ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারী শাহিনুর রহমান, প্রবাসী দরছ উদ্দিন, পেশাজীবি শাখার নেতা আশরাফ হোসেন এনাম, মোঃ শাহ আলম, মোঃশামীম আহমদ প্রমূখ।

সভা শেষে জগন্নাথপুর উপজেলা পেশাজীবি শাখার সভাপতি মোঃ কবির উদ্দিন পেশাজীবি জগন্নাথপুর পৌরসভা শাখার কমিটি ঘোষণা করেন।

কমিটির দায়িত্বশীলগন হলেন, সভাপতি এ এইচ এনাম, সহ সভাপতি হাফিজ তোফাজ্জল হোসেন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মোঃ শাজাহান মিয়া, সহ সেক্রেটারী ডা: আকবর আলী, সহ সেক্রেটারি ইমদাদুর রহমান দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক হাফিজ শিহাব উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মায়ান আহমদ, সহ বায়তুলমাল সম্পাদক জাবিদুল ইসলাম, অফিস ও পাঠাগার সম্পাদক হাফিজুর রহমান, শিল্প ও বাণিজ্য সম্পাদক শায়েস্তা মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক শামিম আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক আবুল হুসেন, যুব ও ক্রিড়া সম্পাদক সুজন আহমদ শুভ, আইন সম্পাদক রাশিদ আহমেদ চৌধুরী মুরাদ।

পরিশেষে পেশাজীবি শাখার সাধারন সম্পাদক জুলফিকার আহমদ মনির ব্যক্তিগত উদ্যোগে বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সামষ্টিক ভোজে উপস্থিত সকল নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের খাবার বিতরণ 

বাগমারায় পুকুরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নাটোরে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন

প্রতারণা ও মারপিটের শিকার হয়ে গৃহবধূর আদালতে মামলা

বদলগাছীতে তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান গফুরের মৃত্যুতে জাতীয় পার্টির সাবেক এমপির শোক

ভেড়ামারায় সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

ঝিনাইদহে হত্যা মামলায় পিতা-পুত্র সহ ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু 

গুরুদাসপুরে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি সভা 

সীতাকুণ্ডে রইস হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ