বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ

 

রিয়াজ রহমান: সুনামগঞ্জের জগন্নাথপুরে   ভাগ্নের  ঝাটার আঘাতে ছালিক মিয়া পীর (৪৫) নামে এক ব্যক্তির খুন হয়েছে। আজ শুক্রবার দুপুর ২ টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।  দুপুরের জগন্নাথপুর উপজেলার  কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে   নিহতের বাড়িতে ঝাটার আঘাতে গুরুতর  আহত করে ভাগ্নে দিলদার খান  ও তার ভাইয়েরা। এই ঘটনার পর থেকে দিলদার খান ও তার ভাইয়েরা পলাতক।

পুলিশ জানায়, ছালিক মিয়ার  সঙ্গে শান্তিগঞ্জ উপজেলার বরুমুহা গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র দিলদার খান, এরশাদ খান, আমির খানের সাথে পারিবারিক বিভিন্ন বিরোধ চলে আসছে। ঘটনার দিন বোরো জমিতে ধান চাষ  নিয়ে কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিলদার খান ও তার ভাইয়েরা হামলা চালায় ছালিক মিয়ার ওপর। ঘটনাস্থলে ঝাটার আঘাতে তার মৃত্যু হয়।  পরে ছালিক মিয়ার  স্বজনরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোঃ নুর মিয়া পীর জানায়, আপন চাচাতো বোনের ছেলে দিলদার খান, এরশাদ খান ও আমির খানের সাথে তাদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আমির খানকে তার ভাই ছালিক মিয়া পীর তাদের বাড়িতে যেতে নিষেধ করলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা হামলা চালায়। ঘটনাস্থলে দিলদার খান তার ভাইকে গলার নীচ ঝাটা দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুঞা  বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের আলোচিত সন্ত্রাসী ফিঙে লিটনের আদালতে আত্মসমর্পণ; জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল

১০ ডিসেম্বর বিএনপির অপকর্ম রুখতে সবাই প্রস্তুত থাকুন : রাসিক মেয়র লিটন

ডিমলায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

মিরসরাইয়ে এমপি পুত্রের পিএস হাবিব খান গ্রেফতার

আমতলীতে হরতালের পক্ষে মানুষ নেই

চৌফলদন্ডীতে জীপের ধাক্কায় ইসলামাবাদের টমটম চালকের মর্মান্তিক মৃত্যু 

বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী-এমপি চঞ্চল 

আমিরগঞ্জ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা  

চট্টগ্রামে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই ব্লেড শামীম গ্রেপ্তার