বাংলাদেশ সকাল
শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে সুনামগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী শাহীনুর পাশার মতবিনিময় 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ

রিয়াজ রহমান : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগন্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগন্জ) আসনের তৃনমূল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আমি বিগত চার দশক যাবত জগন্নাথপুর -শান্তিগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন হলে আমার বিজয় নিশ্চিত, কেউ আমার বিজয় টেকাতে পারবেনা।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে বৃহত্তর পাটলী গ্রামবাসীর আয়োজনে পাটলী গ্রামে আয়োজিত সুনামগন্জ-৩ আসনের ওয়ার্ড প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বৃহত্তর পাটলী গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুল গফ্ফার চৌধুরীর সভাপতিত্বে, মাওলানা মতিউর রহমান ও মাওলানা ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল হাফিজ, বর্তমান সহ- সভাপতি মাওলানা ফজল আহমদ, সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রহমান, জমিয়ত নেতা মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা আব্দুল্লাহ গাজী নগরী, মাওলানা আব্দুর রহমান জুয়েল, শান্তিগন্জ উপজেলা জমিয়ত নেতা মাওলানা বদরুল ইসলাম, মাওলানা হাসমত উল্লাহ খান, মাওলানা সৈয়দ আব্দুর রহমান জুয়েল, জমিয়ত নেতা এরশাদ খান আল হাবিব, মাওলানা মাহিদুল ইসলাম, মাওলানা কাওছার আহমদ, মাওলানা আবু তাহের, মাওলানা ফখর উদ্দিন সহ আরো অনেকে।

মাওলানা শাহীনূর পাশা চৌধুরী আরো বলেন, আমি জগন্নাথপুরের সন্তান হিসেবে আপনাদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। ২০০৫ সালের উপ- নির্বাচনে বিজয়ী হওয়ায় মহান জাতীয় সংসদে নির্বাচনী এলাকার উন্নয়নের কথা বলার সুযোগ হয়েছিল। আমার দায়িত্বকালীন সময়ে জগন্নাথপুর কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত, ৩১ শয্য জগন্নাথপুর হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত, ৫২টি প্রাইমারী স্কুলকে প্লাট সেন্টারে উন্নীত এবং ১০ টি হাইস্কুলকে প্রতিটি স্কুলে ৪০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম। এভাবে দক্ষিন সুনামগন্জবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে ২০০৬ সালে দক্ষিন সুনামগন্জকে উপজেলা বাস্তবায়নের স্বপ্ন পুরন করেছিলাম। এছাড়াও পাগলা- জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহা সড়ক, কাতিয়া – বেগমপুর সড়ক সহ বিভিন্ন সড়ক এবং অসংখ্য ব্রীজ, কালভার্ট নির্মানের মাধ্যমে নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন করি। আমি ৫ বছরের জন্য নির্বাচিত হলে আপনাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করবো। আগামী ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃনমূল বিএনপির প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

সংসদ নির্বাচনে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর বিজয়ের লক্ষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সভাপতি শায়েখ মাওলানা জমির উদ্দিন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের গরীব অসহায়দের মাঝে সহায়তা চেক প্রদান  

শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, নি-হ-ত বেড়ে- ১০

শেরপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

পেরুর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহিত

রাণীনগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাথী ফসলের চাষ

পুনরায় শিক্ষক পরিষদের সম্পাদক আইয়ুব আলী; বাংলা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়

যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি কলামিস্ট ওসমান এহতেসামের আহ্বান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নাটোর-৪ আসনের এমপি আবদুল কুদ্দুসের মৃত্যুতে এনামুল হক এমপি’র শোক প্রকাশ