বাংলাদেশ সকাল
শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুইজনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। প্রেফতারকৃত অপরজন হলো নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বাক্কারের সহযোগী রবিন।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে বিল্লাল চৌধুরীর শ্বশুবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সাথে জড়িতের অভিযোগে পৃথক মামলা রয়েছে।

এছাড়াও রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহুর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন চৌধুরীকে তার শ্বশুবাড়ী মানুপাড়া থেকে এবং রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মুনসুর আহমেদ (রহঃ) মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থইস্ট রিজিওন এর উদ্দ্যোগে পূর্ণমিলনী ও মতবিনিময় সভা 

বরগুনা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবীতে মানববন্ধন

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমতলী পৌরবাসীর শান্তি র‍‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত 

ডিবি পরিচয়দানকারী হুমায়ুন পতিতালয় হতে গ্রেফতার 

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল হবে মডেল হাসপাতাল  -ডিসি

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাগমারা প্রেসক্লাবের মানববন্ধন 

রাণীনগরের ঐতিহাসিক রক্তদহ বিলের খেয়াঘাটে জোটেনি একটি ব্রিজ; ৪০ গ্রামের মানুষের নৌকাই একমাত্র ভরসা

জনগণের কল্যাণের জন্যই বিএনপি’র রাজনীতি করে : মানিকছড়িতে সম্প্রীতি সমাবেশে ওয়াদুদ ভূইয়া 

তিস্তার চরের মানুষকে সতর্ক করতে ছুটে গেলেন ইউএনও