বাংলাদেশ সকাল
বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় কিসামত ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় গৃহে বন্দী, বিপাকে শিক্ষার্থীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ

ডিমলা (নীলফামারী)প্রতিনিধি॥ নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের কিসামত ছাতনাই গ্রামের চর এলাকায় নিরক্ষরতা দুরীকরনের লক্ষ্যে কিসামত ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে এবং সরকারি হয়। এরপর অভিভাবকরা তাদের কোমলমতি শিশুদের নিরক্ষর মুক্ত করার জন্য বিদ্যালয়ে ভর্তি করে।

বর্ষায় তিস্তা নদীর বন্যা দেখা দিলে প্লাবনের সময় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠায় তৎকালীন সময়ে প্রধান শিক্ষক মেরিনা আক্তার কর্তৃপক্ষের অনুমতিতে গৃহটিকে ভেঙে পার্শ্ববর্তী ৪ কিঃমিঃ দুরত্বে অবস্থিত দোহলপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের মাঠে আনা হয়। দীর্ঘদিন যাবত মাঠে পড়ে আছে ঘরটির মালামাল। নষ্ট হচ্ছে শিক্ষার উপকরণ সহ বিদ্যালয় ঘরটি। এদিকে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে যেতে না পেরে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ফলে বিপাকে পড়েছে অভিভাবকরা।

বিদ্যালয় গৃহটি প্রতিস্হাপনের জোর দাবি উঠেছে। কিন্তু প্রধান শিক্ষক তিনি স্হান টানাটানিতে ও চর এলাকায় বিদ্যালয়টি প্রতিস্হাপন না করার বিভিন্ন অজুহাত করায় এবং উপজেলা শিক্ষা কর্তৃপক্ষেকে ভুল বুঝিয়ে কাল বিলম্ব করায় স্হানীয় অভিভাবকরা ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট গনঅভিযোগ দাখিল করেছে বলে জানা যায়।

এবিষয়ে প্রধান শিক্ষক মেরিনা বেগমের সহিত কথা হলে তিনি বিষয়টি আমলে নেয় নাই। স্হানীয় গন্যমান্য ইউপি সদস্য মকবুল হোসেন ও আওয়ামী লীগ এর নেতা জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয় টি অতি তাড়াতাড়ি প্রতিস্হাপন করা জরুরি হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ এর সহিত কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্হা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে ‘নিশ্চিত নই’: ট্রাম্প

প্রেসক্লাব সভাপতি’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

চন্দনাইশে মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

আগষ্টে আত্রাইয়ে টিসিবির পণ্যের শত কার্ডধারীরা পণ্য ক্রয় করেছেন

শৈলকুপায় পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে জরিমানা

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুরে নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে ৪ লাখ টাকার মালামাল ভস্মিভূত

কাশিয়ানী উপজেলা প্রশাসনের শীতার্থদের মাঝে কম্বল বিতরণ 

ঈদকে সামনে রেখে আত্রাইয়ের কামার পল্লী টুংটাং শব্দে সরগরম