বাংলাদেশ সকাল
রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার দক্ষিণ হারিপাড়া গ্রামে শনিবার দুপুরে।

জানাগেছে, উপজেলার হারিপাড়া গ্রামের নজরুল পাহলান ও স্বপন পাহলানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জমির শালিস বৈঠক শনিবার দুপুরে হওয়ার কথা ছিল। কিন্তু শালিস বৈঠক শুরুর আগেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের আটজন আহত হয়। আহত নজরুল পাহলান,সাদ্দাম পাহলান, ইব্রাহিম পাহলান, সোহেল পাহলান, খবির আকন, স্বপন পাহলান ও মিলন পাহলানকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসে। আমতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জায়েদ আলম ইরাম গুরুতর আহত নজরুল ও সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।

আহত নজরুল বলেন, স্বপন পাহলান, মিলন পাহলান আমার জমি জোড়পুর্বক ভোগদখল করছে। ওই জমি নিয়ে শাসিল বৈঠক হওয়ার কথা ছিল। শালিস বৈঠকে যাওয়ার পথে স্বপন পাহলান, মিলন পাহলান ও মোস্তফাসহ ৮-১০ জনে আমাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

স্বপন পাহলান বলেন, নজরুল পাহলান ও সাদ্দাম পাহলান সহ ৫-৬ জনে আমাকেসহ মিলনকে কুপিয়ে জখম করেছে। আমরা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম বলেন, গুরুতর আহত নজরুল ও সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও প্রেস ক্লাবের রজত জয়ন্তী উৎসব পালিত 

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ঝিনাইদহে বাইসাইকেল র‌্যালির আয়োজন 

জলঢাকায় মাইক্রবাসে তল্লাশি; ১৭ কেজি গাজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার 

বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে মহিলাসহ আহত ২৫

সাংবাদিকের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, তিনি জানেনও না 

দেবহাটায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় 

ঝিকরগাছায় অসহায় মানুষের মাঝে দু’টি সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ভাংগা হাইওয়েতে সড়ক দূর্ঘটনায় নিহত ২ পুলিশ ও আহত ৩, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

তালতলীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি’র পদত্যাগের দাবীতে মানববন্ধন

মোহনগঞ্জের টুনাই নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লা’ শ উদ্ধার