বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়পুরহাটে প্রাইভেটকার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে দুইজন নি হ ত হয়েছেন। বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালাই উপজেলার ভূগোল গ্রামের মৃত শাহাবুদ্দিন মন্ডলের ছেলে ইদ্রিস মন্ডল (৬৫) ও একই গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মোফাজ্জল মন্ডল (৪২)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, ভূগোল গ্রাম থেকে ব্যাটারীচালিত একটি অটোভ্যান দুইজন যাত্রী নিয়ে পুনট বাজারে আসতেছে। অপরদিকে প্রাইভেট কার বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় পৌঁছালে প্রাইভেট কার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোভ্যানের দুই যাত্রী মারা যান। এরপর স্থানীয়রা নিহতদের তাদের বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় প্রাইভেট কার চালককে পুলিশ আটক করলে স্থানীয়রা পুলিশের হাত থেকে চালককে ছিনিয়ে নিয়ে ভূগোল গ্রামে নিয়ে যায়। পরবর্তী সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের হাত থেকে প্রাইভেট কার চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, প্রাইভেট কার ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কার চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঘোষনাই নিপীড়িত বিশ্বের মুক্তিমন্ত্র : সে. ফ্লো . মহানগর আওয়ামী লীগ

শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে- ইয়াকুব আলী এমপি

নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ

রাণীশংকৈলে ৪র্থ পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ১৬০ টি ঘর উদ্বোধনের অপেক্ষায়

বিভিন্ন রুটে ভাড়ার নৈরাজ্য চলছে – যাত্রী কল্যাণ সমিতি

‘ডিজিটাল বাংলাদেশ’ সফল বাস্তবায়নের পর লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ’ : আলহাজ্ব এস এম আল মামুন

মসিকের ১ লক্ষ ১৫ হাজার শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

কর্ণফুলী স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা

আমতলীতে সড়ক অবৈধ দখল মুক্ত করতে মোবাইল কোর্ট

মানিকছড়িতে ২ ইটভাটাকে জরিমানা ও বন্ধ ঘোষনা