মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :
জয়পুরহাটে সিভিল সার্জন হিসেবে শেখ হাসিনা ও আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণসহ বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সংগঠক সাইফ হাসান রাফি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের অর্থপেডিক সার্জন ডাঃ সোহেল রানা, নার্সিং শিক্ষার্থী ইয়াসির আরাফাত, সাধারণ নাগরিক ইমরান হোসাইনসহ অনন্যরা।




















