বাংলাদেশ সকাল
রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন মসিক মেয়র টিটু’র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশন(মসিক) এলাকার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ -২০২৩ এর উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। গতকাল রবিবার সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এ উদ্বোধন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

এ কার্যক্রমে ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৫ থেকে ১৬ বছর বয়সী ১ লক্ষ ১৫ হাজার শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের৷ সপ্তাহ চলাকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসমূহে ৫-১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে মসিক মেয়র প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে শিশুদেরকে পরিস্কার পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য আহবান জানান। বিশেষতঃ হাত ধুয়ে খাবার খাওয়া, নখ পরিস্কার রাখা, টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, ১০, ১১, ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকশানা শিরীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক কুমার মজুমদার, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আয়েশা আক্তার, বিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান সরকার সাজু প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরে বাংলা গোল্ডেন এ্যাওর্য়াড সম্মানে ভূষিত হলেন প্যানেল চেয়ারম্যান ডাঃ মোঃ এজাজ

জগন্নাথপুরে তালাক নামের প্রতারনার শিকার গৃহবধূ রওশনা

শেরপুর সদর থানায় চৌকিদার প্যারেড অনুষ্ঠিত

আলী রীয়াজকে নিয়োগ জাতি মেনে নেবে না, ছাত্র-জনতার পক্ষের লোকদের দিয়ে সংবিধান সংস্কার করতে হবে

ঝিনাইদহে লাঠির আঘাতে ভ্যান চালক নিহত

ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে বই পেল শিক্ষার্থীরা

কক্সবাজারে মেয়রদের সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক 

সাংবাদিক শামিম খানকে মিথ্যা মামলার জড়ানোর চেষ্টা, বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ  

জামালপুরে ইয়াবা উদ্ধারের চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক চলছে

মাদারীপুরের কিশোরী অপহরণ ও ধর্ষন মামলার আসামী বরিশালে র‌্যাবের হাতে গ্রেফতার