বাংলাদেশ সকাল
বুধবার , ৪ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠানে ‘সচেতন ও পরিবর্তন হওয়ার আহ্বান’  না’গঞ্জে জেলা প্রশাসকের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ (২৮মে–০৩জুন) উপলক্ষে ৩ জুন মঙ্গলবার সকালে ১১ টায় পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডক্টর মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষি উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা পুষ্টি নিয়ে যতই গবেষণা করি, সেমিনার করি, আইন প্রয়োগ করি তাতে কোন কাজে আসবে না, ভালো ফলাফল পাবো না। আমরা যদি নিজেরা সচেতন ও পরিবর্তন না হই। যদি পরিবর্তন না হই তাহলে এর ভালো ফলাফল পাবো না, সমাজ পরিবর্তন হবে না। জানা যায়, একজন রান্নাঘরে রান্না করতে গেলে তিনি লাল চিনি ব্যবহার করতে গিয়ে দেখেন চিনিতে লাল রং মেশানো । ফলে হাতে রং লেগে যাচ্ছে। এর মানে সাদা চিনি কে লাল রং দিয় লাল করা হয়েছে। এই রকম মন মানসিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে। সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার আমাদের বাজারজাত করতে হবে এবং সবাইকে সেই খাবার খেতে হবে। কিন্তু আমরা সেই খাবার কোথায় পাব? সব খাদ্য ভেজালে সয়লাভ । তাই আমাদেরকে সবার পরিবর্তন হতে হবে। ভালো মানুষ হতে হবে। এই ধরনের খারাপ চিন্তা ভাবনা দূর করতে হবে। আমরা আরো জানতে পেরেছি যে, চামড়ার ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে পোলট্রি মুরগি ও মাছের হ্যাচারিতে খাবার তৈরি করা হয় । আবার মুরগির বিষাক্ত বর্জ্য দিয়ে মাছের খাবার তৈরি করা হয়। অনেক মুরগির ফার্ম আছে যার নিচে মাছের চাষ করে থাকেন। এ সব খাদ্যের কারনে আমরা এখন আর সেই মাছ ও বয়লার মুরগি খেতে সুস্বাদু স্বাদ পাই না ও ঘ্রাণ পাইনা।শাকসবজিতে ও বিভিন্ন প্রকার কেমিক্যাল তুমি কেন হয় উৎপাদন করতে গিয়ে বিভিন্ন প্রকার রাসায়নিক সার ব্যবহার করা হয়। আর ফলের ব্যাপারটা কি বলবো এটা আপনারা সবাই জানেন বাজারের ফলে কি পরিমান ফরমালিন মেশানো হয়ে থাকে। তা আমরা পুষ্টি মনে করে খাচ্ছি।আসলে আমরা মনে হয় বিষ খাচ্ছি।এর কারনে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে আমাদের দেহে। আপনারা বলেন কিভাবে আমরা সুস্থ থাকব এই ধরনের খাবার খেয়ে। তাই আমাদের পোস্ট গুন সম্পন্ন খাবার খেতে হবে সবাইকে। ও সবাইকে সচেতন হতে হবে নিজের জন্য দেসের জন্য।

আমরা ছোটবেলায় দেখতাম একটি ইলিশ মাছ রান্না করলে আশেপাশে ঘ্রাণে ভরে যেত এবং খেতেও খুব সুস্বাদু লাগতো। কিন্তু এখন আর সেই ঘ্রাণ ও নেই সেই সাধ ও নেই। এটা আমরা নিজেরাই নষ্ট করেছি। ভিন্নগ্রহ থেকে এলিয়েনরা এসে নষ্ট করেনি।

শীতলক্ষ্যা নদীর বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এক সময় এই শীতলক্ষ্যা নারায়ণগঞ্জ বাসীর প্রাণ ছিলো।এবং নারায়ণগঞ্জ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা কেউই তার কোন খোঁজ খবর রাখি নাই। যার কারণে আজ শীতলতা ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। এখন নদী তার সৌন্দর্য হারিয়ে ফেলছে আমাদের পরিচর্যা ও অবহেলার কারণে। আমরা সরকারি ভাবে নারায়ণগঞ্জ জেলার নদী নালা খাল গুলো দখল মুক্ত করতে ও পরিচ্ছন্ন করতে কাজ করে যাচ্ছি এবং খালের দু পাড়ে গাছ লাগানো হবে। পাশাপাশি নারায়ণগঞ্জ শহরকে গ্রীণ এন্ড ক্লিন শহর গড়ে তুলতে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছি। আপনারা সবাই এ বিষয়ে সহযোগিতা করবেন বলে আহবান জানাচ্ছি। এই আয়োজন উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় নারায়ণগঞ্জ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের ১০ সদস্য গ্রেফতার

তালতলীতে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং

সীতাকুণ্ড-৯০ এর আহ্বায়ক কমিটি গঠিত : বেলাল আহ্বায়ক, জাহাঙ্গীর সদস্য সচিব

ঈদগাঁওতে সাবেক সংসদ সদস্য মরহুম এড.খালেকুজ্জামানের স্মরণ সভা অনুষ্ঠিত 

বিএনপি অবরুদ্ধ আ.লীগ নেতাকে পুলিশের গ্রেফতার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারাণা, শার্শার উলাশী ইউনিয়ন আ.লীগের বিশাল জনসভা 

দেবহাটায় আইডিয়াল কর্তৃক উন্নত চুলা বিতরণ

খাবার নিয়ে কাড়াকাড়ি, অনুষ্ঠানে ১০০ শিক্ষার্থী পেল না খাবার 

ফুলপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা ঘরে তুললো একতা স্পোর্টস ক্লাব

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রামগড়ে র‍্যালী ও আালোচনা অনুষ্ঠিত