বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজজামান, গোপালগঞ্জ : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা বদলে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।

এরই ধারাবাহিকতায় দিবসটি পালন উপলক্ষে কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আজ ০৭/১১/২০২৪ইং বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে। এ দিবস পালন উপলক্ষে কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা শেষে একটি রালী উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।তিনি তার বক্তব্যে বলেন গত ১৬ টি বছর ভিন্নমত ও ভিন্ন দলের মানুষ ভয়ে কথা বলতে পারেনি।ক্ষমতাসালীরা সাধারণ মানুষকে জিম্মি করে ভীতসন্ত্রস্ত করে রেখে ছিল। আজ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে,ঘরছাড়া মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে।জাতীয়তা বাদী দল আগেও সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতে ও পাশে থাকবে। এ সময় আর ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি কাশিয়ানী উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক শিমুল মুন্সি, সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, স্বেচ্ছাসেবক দলের ফোরকান শরীফ টিটু,সহ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের প্রশিক্ষণ ও অগ্রগতি বিষয়ক মতবিনিময়

গঙ্গাচড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময়

খুলনার পাইকগাছায় ৮০ বছরের দখলী সম্পত্তি জবর- দখলের পাঁয়তারা 

জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন

খুলনার ডুমুরিয়ায় জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন

ছাত্র হত্যা মামলাসহ ৮ মামলার আসামিকে গ্রেফতারের পরে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

রূপগঞ্জে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ হোটেলকে জরিমানা

ঈদগাঁওতে পরিত্যক্ত বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

যশোর জেলা আ.লীগ সভাপতির পাল্টা সংবাদ সম্মেলনে ৪৫ লাখ টাকার পুরষ্কার ঘোষণা