চট্টগ্রাম অফিস॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ মসজিদে আজ বিকেল ৪টায় খতমে কোরআন ও বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে কালোব্যাচ ধারণ, কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রমিক নেতা আবুল হোসেন আবুর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, শ্রমিক লীগ নেতা সাবের আহমদ, আবদুল মালেক, জামাল উদ্দীন লিটন, মোঃ জাফর, মোঃ রফিক, মোঃ ফোরকান, রফিকুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, সাইমন হোসেন ভোর, মাহবুবুর রহমান লিংকন, নাছির উদ্দীন মাহমুদ, আব্দুল মান্নান টিটু, ফেরদৌস আল মাহমুদ, আহসান কবির, আব্দুল কাদের, আতিকুল ইসলাম লিটন, মোঃ তপন, সমিরুল ইসলাম তুহিন, নুর ইসলাম, মোঃ আলাউদ্দিন, মোঃ ইব্রাহিম, মোঃ সোহেল, আলী হোসেন, মোঃ রুবেল, মোঃ মফিজ প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল আমিন।




















