বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শেরপুরে মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

আজ বুধবার (৩১ জুলাই) বিকেলে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে জেলা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিকাল ৫টায় মিছিলটি শহরের নিউমার্কেটে সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে থানা মোড় হয়ে নিউমার্কেট জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির রুমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের চৌদ্দ দলের সিদ্ধান্ত একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে পুরোপুরি বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়াও বক্তারা শেরপুরে জামায়াত-শিবিরের সকল প্রকার নৌরাজ্য প্রতিরোধের ঘোষণা দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নলডাঙ্গায় চাঁদাবাজির সময় ৪ ভুয়া সাংবাদিক আটক

ঝিনাইদহে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত 

পাবনায় পৃথক অভিযানে অস্ত্রসহ এক ও মাদক ব্যবসায়ী দু’জন গ্রেফতার

চট্টগ্রামে এবার জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবীতে লোকে লোকারন্য

রাণীনগরে দুইদিন ব্যাপী মোল্লা ফ্রী মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন

অবশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে

পাবনায় দূর্বৃত্তদের হামলায় নিহত ২

‘আস্থার দীপ্তি,তারুণ্যের মুক্তি’ স্লোগানে বরগুনায় ‘শান্তি সম্প্রীতি ও আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তৃনমূল নেতা সেলিম খানের মৃত্যু; বিভিন্ন মহলের শোক

পিবিআই এর অভিযানে যশোরে আলোচিত চয়ন হত্যা মামলার পলাতক আসামি গনেশ ও সবুজ গ্রেফতার