বাংলাদেশ সকাল
শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জীবনের নিরাপত্তা চেয়ে মামলা করায় স্বামীর বদলে স্ত্রীকে কুপিয়ে জখম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: জীবনের নিরাপত্তা চেয়ে মামলার করায় স্বামীর বদলে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত স্ত্রী ওজুফাকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাত নয় টার দিকে আমতলী উপজেলার চন্দ্রা গ্রামে।

জানাগেছে, উপজেলার চন্দ্রা গ্রামের নাশির সিপাইয়ের সঙ্গে তার চাচাতো ভাই জয়নাল সিপাইয়ের ১৫ শতাংশ জমি বিরোধ চলে আসছে। নাশির সিপাইয়ের অভিযোগ এর জের ধরে বেশ কয়েকবার জয়নাল সিপাই ও তার লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। জীবনের নিরাপত্তা চেয়ে গত ৬ অক্টোবর নাশির সিপাই আমতলী নির্বাহী আদালতে মামলা দায়ের করেন। এতে ক্ষুব্ধ হয় জয়নাল সিপাই। এ মামলা তুলে নিতে কয়েকদিন ধরে চাপ সৃষ্টি করে জয়নাল সিপাই ও তার লোকজন। এতে ক্ষুব্দ হয়ে শুক্রবার রাত নয়টার দিকে আল আমিন, জয়নাল সিপাই, মুজাম্মেল, জলিল সিপাই ও জব্বারসহ ৭-৮ জনে নাশির সিপাইয়ের ঘর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে নাশির সিপাইকে না পেয়ে তারা তার স্ত্রী ওজুফা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল করে হাসপাতালে প্রেরন করেছে।

আহত নারীর স্বামী নাশির সিপাই বলেন, হত্যার উদ্দেশ্যে জয়নাল সিপাই বেশ কয়েকবার আমার ওপর আক্রমণ করেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয় জয়নাল সিপাই। তিনি আরো বলেন, আমাকে বেশ কয়েকবার মামলা তুলে নিতে চাপ দেয় জয়নাল। আমি মামলা তুলে না নেয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে ঘর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। আমাকে না পেয়ে আমার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে জয়নাল সিপাই বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। রাতের অন্ধকারে এ ঘটনা কারা ঘটিয়েছে আমার জানা নেই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বি বলেন, আহত নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলায় আমাদের কন্ঠরুদ্ধ করার চেষ্টা হচ্ছে, গর্জে উঠলেন আইএসএফ নেত্রী আসমা বিবি

মধুর ভাষা

আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের মত বিনিময় সভা 

রায়পুরাতে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

পোকখালীর গোমাতলীতে পানিবন্দি অসংখ্য পরিবার, খাদ্য সংকটে 

যশোরে দুইদিনে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার;  জব্দ মাইক্রোবাস, আটক ৩

আজ পবিত্র শবে-মেরাজ

ঝিনাইদহে এইচআইভি এন্ড হিউম্যান রাইটস এ্যাওয়ারনেস ও হেলথ স্কিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাটোরে কিডনী রোগ প্রতিরোধে সচেতনতা সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তার অধিকার সুরক্ষায় তরুন প্রজন্মকে নেতৃত্ব প্রদান করতে হবে : ক্যাব