মোঃ তরিকুল ইসলাম সুজন :
যশোরে দুইদিনে র্যাবের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত তিন মাদককারবারী ও একটি মাইক্রোবাস জব্দ করে।
গত ৯ ফেব্রুয়ারি ২০০ বোতল ফেনসিডিলসহ দুই কারবারী ও একটি মাইক্রোবাস জব্দ এবং ১০ শে ফেব্রুয়ারিতে ১২১ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করে।
গত ৯ ফেব্রুয়ারি র্যাব গোপন সংবাদের প্রেক্ষিতে জানতে পারে যে, যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন ঘোপ নওয়াপাড়া রোডের সামনে পাঁকা রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাসে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি অভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান নেয় এবং (১)মোঃ বাবলুর রহমান (৪৪) সাং ঝিকরগাছা যশোর ও মোঃ মোবারক হোসেন (২৮) সাং-জীবন নগর, দর্শনা জেলা চুয়াডাাঙ্গা নামের দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা উক্ত মাইক্রোর বাসের মাঝের সিটের পা-দানির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের কার্যক্রম চলমান।
অন্য এক অভিযানে গত ১০ শে ফেব্রুয়ারি যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন মনিহার মোড়ে পাঁকা রাস্তার উপর হামদান এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে হামদান এক্সপ্রেস বাসে সুপারভাইজারকে মাদকদ্রব্য ফেন্সিডিল বেনাপোল হতে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি অভিযানিক দল মনিহার হামদান বাস কাউন্টারের সামনে অবস্থান নেয় এবং (১) মোঃ নাইম ইসলাম (২৫) সুপারভাইজারকে মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলে এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজতে থাকা হামদান পরিবহন তল্লাশি করে ১২১ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে




















