বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় ঊষা হোমিও হলে অভিযান; ১ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা যশোর॥ রোববার দুপুরে যশোরের ঝিকরগাছায় সার্টিফিকেটবিহীন ডাক্তারের এক লাখ টাকা জরিমানা করেছে। কেএম মামুনুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন। একই সাথে তার ডাক্তার-খানা সীলগালা করে দিয়েছে। দন্ডিত ডাক্তার নির্বাসখোলা ইউনিয়নের কানাইরালী গ্রামের প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে সাধন কুমার দাস (২৮)। তিনি শিওরদাহ বাজারে ঊষা হোমিও হলে রোগী চিকিৎসা করেন।

যশোর জেলার সিভিল সার্জন ডা: বিপ্লব কান্তি বিশ্বাসের নির্দেশনায় উষা হোমিও হল এ দুপুরে অভিযান চালানো হয়। অভিযানকালে সাধন কুমার দাসকে (২৮) রোগীদের চিকিৎসাধীন অবস্হায় পাওয়া যায়। ভূয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারনা করার জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং দোকানে সিল গালা করা হয়। অভিযুক্ত সাধন কুমার দাস নির্বাসখোলা ইউনিয়নের কানাইরালী গ্রামের প্রফুল্ল দাসের ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রশিদুল আলম, ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশিদ, হেলথ ইন্সপেক্টর জনাব ফারুক হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোক্তার হোসেন এবং শিওরদাহ ফাড়ির এএসআই অহিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত সাধন কুমার দাস বলেন , আমি হোমিওপ্যাথি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র হয়ে রোগীদের চিকিৎসা দেওয়া ঠিক হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

রায়পুরায় চার জয়িতা পেলেন সম্মাননা

রাণীশংকৈলে ১৭ ও ২৬ শে মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা 

কালীগঞ্জে চিকিৎসা সহায়তা দেওয়ার নামে অর্থ আত্বসাৎ, ভুক্তভোগীর অভিযোগ প্রত্যাহার 

বওলা ইউনিয়ন ভিডিপির টিম-২ এর ধান মাড়াই করে কৃষকের পাশে দাঁড়ালো

বিএনপির সঙ্গে সংঘর্ষে ১ পুলিশ সদস্যের মৃত্যু, আহত ৪১

ঝিনাইদহে দুদরাজের দাম হাকা হয়েছে ১০ লাখ টাকা

‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ প্রধানমন্ত্রীর

“রেহানা আক্তার রেহানা” নামে ভুয়া আইডি খুলে প্রতারণা! মাধবপুরে ‘ফেসবুক আতংক’ সাইফুল গ্রেফতার 

“অস্পৃশ্য হরিজন সম্প্রদায়ের অভিশপ্ত জীবন”