বাংলাদেশ সকাল
সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় দখলীয় জমি থেকে লাখ টাকার গাছ কর্তন ও ঘেরাবেড়া : থানায় অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে নিজের দখলীয় জমি থেকে লাখ টাকার গাছ কর্তন ও ঘেরাবেড়া দেওয়ার কারণে মৃত সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৬০) বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগে মৃত কালু গাজীর ছেলে আব্দুস সাত্তার গাজী (৭৫) সহ আরো ১০/১২জনকে অজ্ঞাত বিবাদী করা হয়েছে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, আঙ্গারপাড়া গ্রামে ৩৮নং মৌজা, ২৮৫নং খতিয়ান, ৭১, ৭৯ নং দাগে মোট ২২ শতক জমি রয়েছে। উক্ত জমির মধ্যে আলমগীর হোসেনের কবলা দলিল ও রেকর্ড মূলে ১১শতক জমি রয়েছে। উক্ত জমিতে সে বিভিন্ন ফসলদী ফলজ ও বনজ রোপন করে ভোগদখলে আছে। বিবাদী বিভিন্ন সময় বাদির উক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করার পয়তারা করে আসছে। সর্বশেষ রবিবার (১৪ জানুয়ারী) সকাল অনুমান ৮টার সময় বিবাদী সহ তার লোকজন বাদির ভোগদখলীয় জমির ভিতরে থাকা মেহগুনী, কাঠাল ও নারিকেল গাছ জোরপূর্বক কেটে ফেলে যার মূল্য অনুমান এক লক্ষ টাকার ক্ষতি সাধন করেও খ্যান্ত হয়নি, বাদির উক্ত জমিতে ঘেরাবেড়া দিয়েছে বিবাদীরা। উক্ত সময় বাদি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবাদীকে জমির গাছ কাটতে নিষেধ করলে বিবাদী বাদিকে অকথ্য ভাষায় গালিগালজ সহ মারপিট করতে উদ্যত হয় এবং বলে তোরা এই জমিতে আসলে তোদের হাত পা ভেঙ্গে ফেলবসহ খুন ও জখম করবে বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে।

অভিযোগের বিবাদী আব্দুস সাত্তার গাজীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে কোন কথা বলেনি।

থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভুঁইয়া বলেন, এ ঘটনায় আমার নিকট রবিবার অভিযোগ হয়েছে। অভিযোগের উপর তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির 

বড়াইগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: মাঝগাঁও ইউপি চ্যাম্পিয়ন 

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত 

প্রভাবশালীদের বেড়ায় অবরুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবার 

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে রাষ্ট্রের কথাই চলবে পুলিশ, কোন ব্যক্তির কথাই নয়: পুলিশ সুপার শেরপুর

পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরীর গড়তে মসিক এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত 

সীতাকুণ্ডে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল 

মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষা শুরু 

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদের বিদায় সংবর্ধনা