বাংলাদেশ সকাল
শনিবার , ২০ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার জেরে বন্ধু নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌর সদরে কাটাখাল আফিল রোডের মৃত আবুল কাশেমের ছেলে কেসমত ওরফে ক্যাসেট (২৫) বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার জের ধরে শনিবার সকাল ৮টার দিকে ছুরিকাঘাতে তৌফিক আহমেদ (২৩) নামের এক বন্ধু নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত বন্ধু হল কৃষ্ণনগর সম্মিলনী মহিলা কলেজ পাড়া এলাকার কাঠমিস্ত্রি শাহাদত মোল্লার ছেলে। এ ঘটনায় থানার বিষয়ে থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করে যাচ্ছে।

স্থানীয় সূত্র জানা যায়, তৌফিক ও ক্যাসেট দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা দুজনেই মাদক দ্রব্য সেবন করত। শুক্রবার সন্ধ্যায় ক্যাসেট তার স্ত্রী রিয়া ও তৌফিককে একসাথে তাদের রান্না ঘরে কথা বলতে দেখে ফেলে। এনিয়ে তাদের দু’বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তৌফিক বাড়িতে চলে যায়। শনিবার সকালে তৌফিক অফিল ফার্মে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে অফিল রোড় ধরে যাওয়ার সময় ক্যাসেট তাকে ডেকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে যায়। এরপর দু’বন্ধুর মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্যাসেট ধারালো ছুরি দ্বারা তৌফিকের পেটে আঘাত করে। এ থেকে তৌফিকের পেটে থেকে নাড়ি বাহিরে বের হয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা তৌফিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হওয়ায় কারণে কর্তব্যরত ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, পরকীয়ার জের ধরে হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশাকরি তদন্তের উপর মূল ঘটনা বেরিয়ে আসবে। বর্তমানে এঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। আমরা আসমীকে আটকের চেষ্টায় আছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জুলাইয়ের স্পিরিট ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ: প্রমাণ করলেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন 

বড়াইগ্রামে নাটোর-৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

ফুলপুরে আনসার ভিডিপির কার্যালয়ে অবসরপ্রাপ্ত ৪ জনকে বিদায় ও নতুনদের বরণ

ইসলামপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

দেবহাটায় স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানের সুর বিকৃত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মালয়েশিয়া বাংলাদেশে পেরোডুয়া গাড়ি তৈরি করতে পারে : প্রধানমন্ত্রী

সরকারি স্কুলে অসন্তোষ, কিন্ডারগার্টেনে ঝুঁকছেন অভিভাবকেরা