শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহ আদালতে সরকারি জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে আওয়ামী দোসরদের নিয়োগের পায়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) জেলা আইনজীবি ভবনের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে ফোরামের সভাপতি এ্যাড. দবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. এস এম মশিয়ুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো:রিয়াজুল ইসলাম, মাকসুদ আহমেদ রাজীবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ঝিনাইদহ আদালতে জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে অনিয়ম করে আওয়ামী লীগের দোসরদের নিয়োগ দেওয়া হচ্ছে। তাই এর প্রতিবাদ জানিয়েছে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবী জানান।




















