শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহে কেক কেটে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার (৪জানুয়ারী,২৩) সরকারি কেসি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফিকুল ইসলাম শিমুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ, রানা হামিদ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি পালন করা হয়।




















