বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের ২ ঘন্টার কর্মবিরতী পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৬, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে দুই ঘন্টার কর্মবিরতী পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা।

সোমবার (৫ মে) অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বাত্মক শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করে। এ সময় বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুম, জেলা সভাপতি আমাদ উদ্দীন, নাজির সাইফুল ইসলাম নান্নু ও সিজেএম আদালতের নাজির হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুম জানান, তাদের দাবী পুরণে ২০২৪ সালের ৮ সেপ্টম্বর রেজিস্ট্রার জেনারেলের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া জেলা জজের মাধ্যমে প্রধান বিচারপতি এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দাবী বস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যবধি দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি।

তিনি আরো জানান, অন্তবর্তীকালীন সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে এসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দাবী উপস্থাপন করেন। কমিশন এসোসিয়েশনের পেশকৃত দাবী যৌক্তিক হিসেবে সহমত পোষণ করলেও অন্তবর্তীকালীন সরকারের নিকট প্রদানকৃত প্রতিবেদনের সুপারিশে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি। ফলে তারা দাবী বাস্তবায়নে শান্তিপুর্ন কর্মবিরতী পালন করতে বাধ্য হয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে হাসপাতাল তত্ত্বাবধায়ক কর্তৃক হা’ মলার শিকার সময় টিভির সাংবাদিক হিরা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭ ছাত্র-ছাত্রীকে বিভিন্ন ইস্যুতে বহিষ্কার

সুনামগঞ্জে জমি দখলে বাধা: দুই ভাইকে কুপিয়ে জখম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কার্যকরী কমিটি গঠন 

বোয়ালিয়া মডেল থানার ওসির সাথে বিএমএসএস’র রাজশাহী বিভাগের সভাপতির সৌজন্য সাক্ষাৎ

ঈশ্বরদীতে সাত বছরের শিশু কন্যা ধর্ষিত

বেড়ীবাঁধ না থাকায় ঈদগড়ে প্রায় ৫ শতাধিক পরিবার হুমকির মুখে

যশোরে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ শিকদারের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত 

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন