বাংলাদেশ সকাল
রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহে চলতি বোরো মৌসুমে উফশী বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।

রোববার (৩ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম।সেসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার সুমী, উপজেলা কৃষি অফিসার মোঃ নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবিব, মীর রাকিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে উফশী বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৭ হাজার ৫’শ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হবে। সপ্তাহব্যাপী চলবে এই বিতরণ কার্যক্রম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছা পৌরসভার অনিয়ম ও দূর্নীতির বিষয়ে সরেজমিনে তদন্ত -পৌর প্রশাসক মাহেরা নাজনীন

রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান করল দেবহাটা সমাজসেবা অধিদপ্তর

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা 

রাণীশংকৈলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 

যশোরে চাচাতো ভাইয়েদের হাতে খুনের ঘটনায় আটক ৩

জীবন বাজি রেখেই খাল সাঁতরে স্কুলে যায়

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঈদগাঁওতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নরসিংদীতে জমি অধিগ্রহণের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ 

ধামইরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

ঢাকা বিভাগীয় কমিশনারের সোনারগাঁও উপজেলা পরিদর্শন ও প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫ অনুষ্ঠিত