বাংলাদেশ সকাল
বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে সাপের কামড়ে আইনজীবী সহকারীর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জনি উপজেলার মোল্লাকুয়া গ্রামের মৃত. ইউছুপ আলীর পুত্র ও ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে সোমবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন জনি। ঘুমের মধ্যে বিষধর সাপে তার কানে কামড় দেয়। এসময় টের পেয়ে পার্শ্ববর্তী সুবিতপুর গ্রামের এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করে। এরপর বাড়ি এসে আবার শুয়ে পড়ে। পরে জনি আরো অসুস্থ্য হয়ে পড়লে মঙ্গলবার (০৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপতালে পাঠিয়ে দেন। সেখান থেকে যশোর মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পথে মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ৭টার দিকে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান, রাতে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন দ্বায়িত্বে ছিলেন। তবে, রোগীর অবস্থা শেষ পর্যায়ে পৌছালে পরিবার তাকে হাসপাতালে এনেছিলেন। হাসপাতালে আনার পর রোগীকে এন্টিভেনম দেওয়া হয়। কিন্তু রোগীর অবস্থা খারাপ থাকায় যশোর রেফার্ড করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার

টাইলা হরিতলায় অষ্টপ্রহর হরিণাম সংকীর্তণ অনুষ্ঠানে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি

একুশ জাতির প্রেরণের অনির্বান শিখা – সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ 

ময়মনসিংহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ আমিনুল হক শামীম সিআইপি’র 

ডিমলায় ডাকাত দলের ৪ সদস্যের ২ দিনের রিমান্ড মঞ্জুর

কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম সোনা মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আমতলী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার দূর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলা ভাষার ঐতিহ্য রক্ষায় যত্রতত্র হিন্দি ভাষা ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বাফেলো বিএনপি

নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯’তম জন্মবার্ষিকী উদযাপন

ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা