মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয়৷ সঞ্চয় চন্দ্র ভৌমিক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার আমগাঁও ইউনিয়নের পাঁচপীর কবরস্থান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সঞ্চয় চন্দ্র ভৌমিক দেবরাজ গ্রামে বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ঠাঁকিঠুকি বাজারে যাওয়ার পথে পাঁচপীর কবরস্থান নামক স্থানে দাঁড়ি থাকা মাহেন্দ্র ট্রাক্টর ট্রলি গাড়ীর পিছনে মোটরসাইকেল চালক থাক্কা দেয়৷ এতে ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে৷ রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে যাদুরাণী বাজারে পৌছালে সঞ্চয় চন্দ্রের মৃত্যূ হয়।
নিহত সঞ্চয় চন্দ্র ভৌমিক উপজেলার আমগাঁও ইউনিয়নের দেবরাজ গ্রামের ফরজুন চন্দ্র ভৌমিকের ছেলে।
হরিপুর থানা অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।




















