বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নারীর মর্মান্তিক মৃত্যু; অভিযোগের তীর পল্লী বিদ্যুৎ এর দিকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাপী বেগমন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গোলাপী ভুল্লী মাদারগঞ্জ বোর্ডস্কুল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। সে সেলিম রেজা জুটমিলের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুট মিল কর্মী গোলাপী ও তার এক মহিলা সহকর্মী জুটমিলের রাতের ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮ টার দিকে বারোমাড়া কান্দরের মাঝখান দিয়ে বাড়ী ফেরার পথে অকেজো কাঠের বিদ্যুৎ খুটির তার পায়ের নিচে পড়ে থাকলে সেই তারে জড়িয়ে গোলাপীর মর্মান্তিক মৃত্যু হয়।

পরে ঘটনাস্থল থেকে ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে দেখা গেছে।

মাদারগঞ্জ গ্রামবাসী জানান, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহেলা ও গাফিলাতির কারণে একটি প্রাণ অকালে ঝড়ে গেলো। এখানে ইতিপূর্বে আরও ঘটনা ঘটেছিলো। বিদ্যুৎতের তার পড়ে কয়েকটি গরু মারা গিয়েছিলো। আজকে সেই জায়গায় অকেজো কাঠের পিলারের তার ছিড়ে পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোনো কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ, (ওসি), আতিকুর রহমান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কে সেরা কনটেস্ট ও কে হবে সেরা কনটেস্ট এর দুই ইভেন্টে বিজয়ী হয়েছে আমাদের টিম মানবিক পরিবার

গাবসারার চরাঞ্চলের ২০০ দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী, নারীদের সেলাই মেশিন ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান

দেবহাটায় স্থানীয় মতামত প্রণয়নকারীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত

আকাশে মেঘ জমলেই কান্দুলী আশ্রয়ন বাসিদের ঘুম হারাম 

বরগুনার সাবেক এমপি শম্ভু’র স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া

পাইকগাছা উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন তদারকিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান

দীর্ঘবছর ধরে পোকখালী-ইসলামপুরে নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র : বিপাকে রোগীরা 

ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কক্সবাজার পৌরসভার অভিযান শুরু 

শিশু আবিরের হত্যাকারী মাদ্রাসা শিক্ষক আমিনুল গ্রেফতার