বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তালা কারিগরদের কদর কমতির দিকে, দিশেহারা কারিগররা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ধন-সম্পদ, বাড়ি-গাড়ি, অফিস-আদালত নিরাপদ রাখার মাধ্যম হচ্ছে তালা। এ তালা যখন অকেজো কিংবা এর চাবি হারিয়ে যায় তখন মানুষকে চরম বিড়ম্বনায় পড়তে হয়। এ অবস্থায় প্রয়োজন পড়ে তালা মেরামত ও চাবি তৈরির কারিগরদের। কিন্ত প্রযুক্তির উন্নয়নে হারিয়ে যাচ্ছে চাবি তৈরি ও তালা মেরামতের কারিগররা।

একসময় কোটচাঁদপুরে এ পেশার কারিগরদের বেশ কদর ছিল। নতুন চাবি তৈরি, অকেজো তালা ও টর্চলাইট মেরামত করে চলতো নিম্ন আয়ের বহু মানুষের জীবন-জীবিকা। বর্তমান রসদ খুঁজে না পাওয়ায় কমেছে এ পেশার মানুষের সংখ্যা। তালা মেরামত করতে আসা মো.বাবলু বলেন, একসময় এ উপজেলার বিভিন্ন বাজারে স্থায়ী, অস্থায়ী, ফুটপাত রাস্তার মোড়ে অনেককে দেখা গেলেও বর্তমানে তাদের আর চোখে পড়ে না। হাতে কাজ না থাকায় অনেকে পেশা পরিবর্তন করেছেন।

উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সালামত মন্ডলের ছেলে কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে তালা মেরামত, চাবি তৈরি ও টর্চলাইট মেরামতকারী। মো. সারুয়ার মন্ডল (৬৫) বলেন, আমি প্রায় ৩৫ বছর যাবত এ পেশার সাথে যুক্ত। একসময় অকেজো টর্চলাইট, কামারি তালা মেরামত ও বাসাবাড়িতে হারিয়ে যাওয়া চাবি তৈরির কাজ করতাম। বর্তমানে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো। সড়কে বাতির আলোর ঝলকানি। এতে প্রায় টর্চলাইট উঠে গেছে। এখন টর্চ লাইটের স্থান মোবাইল ফোন দখল করে নিয়েছে। পাঁচ বছর আগে ভালোই কামাই রোজগার হতো। তা দিয়ে ভালোই চলত সংসার। বর্তমানে জিনিস পত্রের অনেক দাম। আগে হাতেগোনা কয়েকজন কারিগর ছিলাম। এখন অনেক কারিগর তৈরি হয়েছে।এখন আর আগের মতো হাতে কাজ নেই। কোনদিন ২০০ টাকা আবার কোন দিন ২৫০ টাকা ইনকাম হয়। যা দিয়ে সংসার চলে কোনো রকম। দেড়ি মজুদ করতে পারিনা। তারপরও পেশার মমত্ববোধে আজও এ পেশা ধরে আছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় ৯ জেলে নিখোঁজ সংশ্লিষ্ট ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ ৪ জলদস্যু আটক

যশোরে বিএমএসএস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের রোগমুক্তি কামনা

গঙ্গাচড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাট

রাণীশংকৈলে দোকান ভাংচুর ও হুমকির মামলায় কাউন্সিলরসহ আটক  ২ 

প্রথম আলোকে চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহ’র ; জীবন থাকতে আ.লীগকে ফেরানোর উদ্যেগ সফল হতে দিবেন না

দেবহাটা উপজেলায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা কার্য্যক্রম ব্যাহত; ব্যবস্থা গ্রহনের দাবী

কে সেরা কনটেস্ট ও কে হবে সেরা কনটেস্ট এর দুই ইভেন্টে বিজয়ী হয়েছে আমাদের টিম মানবিক পরিবার

কোটচাঁদপুর উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা-অনুষ্ঠিত

বাগমারায় বিভিন্ন বিলে রাতদিন চলছে পুকুর খননের হিড়িক; নিরব প্রশাসন