রবিউল হক বাবু ফুলপুর (ময়মনসিংহ): প্রাইভেট এম্বুলেন্স দিয়ে ডাকাতি চক্রের ছয় কন্টাক্ট কিলারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ও সুতারপাড়া চৌরাস্তা আমজনতা।
উল্লেখ্য চৌরাস্তায় ঘটনা সরজমিনে জানা যায়, ময়মনসিংহ ফুলপুরে প্রাইভেট এম্বুলেন্স কারে ঘুরে ডাকাতিতে জড়িত চক্রের ছয় কন্টাক্ট কিলার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সুতারপাড়া বাজারে ঘটে যাওয়া নাইটগার্ড দুলাল তালুকদার সহ এলাকা বসবাস রত জুবায়ের হোসেন ও নাবিন এবং মিন্টু ,মেহেদী, এমদাদ প্রমুখ বলেন, চৌরাস্তা থেকে দৌড়িয়ে পালিয়ে যাওয়া সময় ২ জনকে পুকুর থেকে ধরে দিয়েছেন ডিবি পুলিশের হাতে আমজনতা।
এছাড়াও জানা যায়, বাজার ব্যবসায়ী জলিলের দোকান এলাকায় তাদের একত্রিত গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি এম্বুলেন্স থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেফতারে অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃতরা সবাই ময়মনসিংহ শহরের বাসিন্দা।




















