রতন দে, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে প্রীতি বিশ্বাস-(১৭) নামে এক কলেজছাত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।
২৬ জুন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডাসার ইউনিয়নের আইসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রীতি বিশ্বাস ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের প্রশান্ত বিশ্বাসের মেয়ে। তবে ওই নিহত কলেজছাত্রীর মৃগী রোগে আক্রান্ত রয়েছেন বলে দাবী করেছেন নিহতের পরিবার।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কলেজছাত্রী প্রীতি বিশ্বাস দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে রওনা হলে কলেজছাত্রী মারা যায়।
নিহত প্রীতি বিশ্বাসের বাবা প্রশান্ত বিশ্বাস কান্না জরিত কণ্ঠে বলেন, আমার কলেজ পড়ুয়া মেয়ে দীর্ঘদিন যাবত মৃগীরোগে আক্রান্ত ছিলো। প্রীতি গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবেমারা গেছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি এহেতেশামুল ইসলাম বলেন, পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি।




















