বাংলাদেশ সকাল
শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে সড়কের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে দেওয়াল তুলে প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে।

শুক্রবার সরজমিনে গিয়ে দেখা গেছে, ডাসার উপজেলার পূর্ব কমলাপুর সড়কের দুই পাশের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে উঁচু দেওয়াল ও স্থাপনা গড়ে তোলে অভিযোগ উঠেছে সৈয়দ আবেদ আলী নামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। সড়কের জায়গা তড়িঘড়ি করে দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা অভিযোগ করে বলেন,‘সৈয়দ আবেদ আলী এলাকায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে সড়কের জায়গা দখল করে স্থাপনা গড়ে তুলছেন। যা পুরাপুরি অন্যায়। তাঁরা সড়ক বিভাগের কাছে অবৈধ স্থাপনা ও দেওয়াল গুড়িয়ে দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

স্থানীয়রা বিষয়টি বৃহস্পতিবার ডাসারের এসিল্যান্ড সাইদুজ্জামান হিমুকে জানালে তিনি সরেজমিন গিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এরপরও থেমে নেই স্থাপনা নির্মাণ। শুক্রবার দিনব্যাপি অবৈধ স্থাপনা নির্মাণ কাজ করতে দেখা গেছে।

ডাসারের এসিল্যান্ড সাইদুজ্জামান হিমু বলেন, সড়কের জমি স্থাপনা নির্মাণ করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখা নির্দেশ দেয়া হয়েছে।

সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার ব্যাপারে জানতে চাইলে সৈয়দ আবেদ আলী বলেন, সড়ক ও জনপথের জায়গা ৬০ ফিট। তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করা হচ্ছে।

তবে সড়ক বিভাগের খবর নিয়ে জানাগেছে, ওই এলাকার সড়কের জমিতে স্থাপনা নির্মাণের কোন অনুমতি দেয়া হয়নি।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলে থাকলে, খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো দুই মোটরসাইকেল আরোহী

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৯৯ জনকে আসামী করে মামলা দায়ের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুন্দরবন সংলগ্ন ৫ জেলা এসোসিয়েশনের আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন 

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শহীদ শেখ গ্রেফতার

পাথরঘাটায় জুতা পায়ে শহীদ বেদীতে কর্মকর্তা; ফুল দিয়েইতো নেমে যাব এতে সমস্যা কি?

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন 

ট্রাম্পের জয়ের পর ওকাসিও-কর্টেজের প্রতিক্রিয়া

বরগুনায় বাস, মাহেন্দ্র মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩; বাস আটক 

নগরীর মুকুল নিকেতনে বই উৎসবের উদ্বোধন মসিক মেয়র টিটু’র

মার্চে ৫৯৭ দুর্ঘটনায় নিহত ৬১২, আহত ১৩৩১