বাংলাদেশ সকাল
সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোর শহরের বড়হড়িশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাত্রে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর শহরের বড় হড়িশপুরে গনি হাজির পাম্পের বিপরীতে ভিআইপি হোটেলের পাশে পার্কিং করা ছিল ‘সামি জনি’ এবং ‘রাজকীয় পরিবহন’ নামের বাস দুটি। রাত ১১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। তারা অভিযোগ করেন, বিএনপি-জামাতের অবোরধকারীরা নির্বাচনকে বানচাল করতে এই নাশকতা করেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, নাশকতাকারীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ও ব্যঙ্গাত্মকভাবে কটুক্তি করার দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা; তদন্তে পিবিআই

আ.লীগের পঁচাত্তর বছরে স্বাধীন দেশ প্রাপ্তি,উন্নয়ন ও সাফল্য অর্জনে গৌরবোজ্জ্বল অধ্যায়: সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আ.লীগ

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর সভাপতি মামুনুর রশীদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ মোর্তজা

বেনাপোলে হিরোইন সহ ৮টি মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে হবে -আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসবে বক্তারা 

জগন্নাথপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

গুরুদাসপুরে ফ্রিতে জন্ম-মৃত্যু নিবন্ধন, মিলছে উপহার

মেহেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

খুলনার দাকোপে বিষ পানে আত্মহত্যা 

নওয়াবেঁকী বাজারে প্রকাশ্যে অবৈধ ছাদের কার্যক্রম’ নিরব ভূমিকায় প্রসাশন