ডিমলা, নীলফামারী প্রতিনিধি : আজ ১৭ মার্চ নীলফামারী জেলার ডিমলা উপজেলার ইসলামিয়া ডিগ্রি কলেজ হলরুমে এক্স সোলজার এসোসিয়েশন, ডিমলা নীলফামারী এর উদ্যোগে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাপ্ত চিকিৎসা সেবার অভিজ্ঞতা বিষয়ক মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সার্জেন্ট মোঃ তহিদুল ইসলাম (অবঃ) সভাপতি, এক্স সোলজার এসোসিয়েশন ডিমলা,। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম,এ জলিল খান,সি,এম, ও প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল,রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস পারভেজ, সদস্য, জেলা পরিষদ। সভা পরিচালনা করেন ল্যান্সঃ কর্পোরাল আব্দুস সবুর (অবঃ) বক্তব্য রাখেন এক্স সোলজার এসোসিয়েশন এর আঃ বাতেন, মাওলানা মশিউর রহমান।
সভায় প্রাইম মেডিকেলের চিকিৎসা সেবা অভিজ্ঞতা এর বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।




















