বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

 

শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি :

দ্বন্ধে কোন আনন্দ নাই,আপোষ করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই,এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ই এপ্রিল সোমবার সকাল ১০ঘটিকায় জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের আয়োজনে কোর্ট প্রাঙ্গণে ৫টি লিগ্যাল এইড কর্ণারের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন।

এরপর একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে কোর্ট চত্বর প্রাঙ্গণ পরিদর্শন শেষে কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন,সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া,বিঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিঞ্জ বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খানঁ,সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন,জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হোসাইন,বিঞ্জ আইনজীবি এড. মোঃ শামসুল হক,বিঞ্জ আইনজীবি এড. মল্লিক মঈনুুদ্দিন সুহেল,জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ আব্দুল হক,সাধারন সম্পাদক এড. নুরে আলম সিদ্দিকী উজ্জল প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন,উপকারভোগী দুইজন নারী ববিতা সরকার ও সাজমা বেগম।

সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন বলেছেন,বিচার বিভাগ হচ্ছে সমাজের ধনী গরীব সবার জন্র। কিন্তু লিগ্যাল এইড হচ্ছে সমাজে যারা অসহায়,অস্বচ্ছল ও গরীব মানুষজন রয়েছেন তাদেরকে সরকারের সহায়তায় বিনা টাকায় আইনী সহায়তা প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি দুটি পক্ষের মধ্যে বিরোধ থাকলে ও লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ও আপোষে নিস্পত্তির সুযোগ রয়েছে। তিনি আরো বলেন দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যার যার অবস্থান থেকে দেশটাকে সবার জন্য একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে সকলের প্রতি তিনি আহবান জানান। পরে সেরা প্যানেল আইনজীবি হিসেবে বিঞ্জ আইনজীবি মোছাঃ নাজনীন বেগম ও এড. মোঃ হানিফ সোলেমানের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি  আকমল হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালন

আমনের রোপন মৌসুম শেষের দিকে আত্রাইয়ে অনাবৃষ্টির কারণে চলছে শেষ মুহুর্তের রোপন

সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলোর প্রয়োজনীয় স্থানে জেটি স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : মন্ত্রিপরিষদ সচিব

ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, আটক করে পুলিশে সোপর্দ 

অডিটের নামে ঘুস; যশোরে অর্ধকোটি টাকা ফেরত পেতে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

বিচারককে হত্যার হুমকি, যশোরে আইনজীবিসহ তিনজন গ্রেফতার 

দেবহাটায় শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত 

জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক এস এ জাহাঙ্গীর তুহিনের ঈদ শুভেচ্ছা বার্তা

বাগমারায় গাঙ্গোপাড়া বাজারে এমপি এনামুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে এডাব-এর ৩ দিন ব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন