মোঃ আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী) : যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দাঁত ভেঙ্গে দিলো পাষন্ড স্বামী, ঘটনাটি নীলফামারীর ডিমলা উপজেলায় ঘটেছে।
জানা গেছে, নীলফামারীর ডিমলা উপজেলার শুকুর আলীর কন্যা ছকিনা আক্তারের গত সাড়ে তিন বৎসর পুর্বে বিবাহ হয় ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের পন্ডিতপাড়ার ফরিদুল ইসলামের পুত্র আনারুল ইসলামের সহিত। ছকিনা আক্তার স্বামীর সাথে সংসার করলেও স্বামী আনারুল ইসলাম ও তার পিতা-মাতা তাহারা ছকিনা আক্তারকে তার পিতা-মাতার নিকট হইতে ৩ লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দিত এবং তাকে শারীরিক, মানসিক নির্যাতন করতে থাকে। গত কয়েক দিন পুর্বে ছকিনা আক্তারকে টাকার জন্য স্বামী আনারুল ইসলাম পিটাতে থাকায় ছকিনা আক্তারের দাঁত ভেঙ্গে যায়।
এ বিষয়ে ছকিনা আক্তার তার স্বামী ও শ্বশুর শ্বাশুড়ি, দেবর, ননদের বিরুদ্ধে ৩ অক্টোবর ডিমলা থানায় মামলা দায়ের করেছে।




















