বাংলাদেশ সকাল
শনিবার , ২৯ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের মনিরামপুরে নিজ ঘর থেকে হিজরার গলা কাটা লাশ উদ্ধার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৯, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর) : যশোরে পলি (৩৩) নামে এক হিজড়া নিজ ঘরে খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মণিরামপুর উপজেলার খানপুরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত পলি মণিরামপুর ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর সন্তান।

মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, পলি হিজড়া খানপুরে জমি কিনে বাড়ি করে থাকতেন এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সহযোগিতা নিয়ে জীবনযাপন করতেন। গতকাল বৃহষ্পতিবার রাতে তিনি নিজ ঘরে প্রবেশ করেন। এরপর আজ সন্ধ্যা পর্যন্ত তিনি ঘর থেকে বের হননি। যে কারণে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আরো জানান, বৃহষ্পতিবার রাত ১১টার পর থেকে আজ সন্ধ্যার মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে। তবে প্রতিবেশীরা তার ঘরে কাউকে আসতে বা বের হয়ে যেতে দেখেনি। পুলিশের একাধিক টিম এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির ১ম ধাপে উপজেলা নির্বাচনে ৪ উপজেলায় বৈধ প্রার্থী হলেন যারা

পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে সেবা দিয়ে যাচ্ছে ‘ক্লিন সিটি ময়মনসিংহ’

জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

সুনামগঞ্জে বিজিবির জব্দকৃত ১২ কোটি টাকার মাদক ধ্বংস 

রবিবার থেকে কার্যকর আমিরাতের নতুন ভিসা নীতি 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫; ভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড

জগন্নাথপুরে ৬ষ্ট শ্রেণীতে ভর্তির আসন সীমিত থাকায় দু:শ্চিন্তায় শিক্ষার্থীর অভিভাবক

মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩

রুপালী ব্যাংক পিএলসি জয়নগর শাখার নতুন ভবনে কার্যক্রমের উদ্বোধন 

বিদায়ী আগস্ট মাসে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৬, আহত ৭৯৩ : যাত্রী কল্যাণ সমিতি