বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডুমুরিয়ায় এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ

 

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা: খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন খুলনা – সাতক্ষীরা মহাসড়কের বানিয়াখালি নতুন রাস্তার মোড়ে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এম্বু‌লেন্স নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এম্বু‌লেন্স যাত্রী তাস‌লিমা বেগম ময়না (৩৫), স্বামীঃ মোঃ আরিফুল মোল্লা, গ্রামঃ মৌতলা, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ সাতক্ষিরা নিহত হ‌য়ে‌ছেন। এ সম‌য়ে আহত হ‌য়ে‌ছেন ০৩ পথচারীসহ ০৫ জন।

জানা যায়, মোঃ আ‌রিফুল ইসলাম‌কে তার স্বজনরা এম্বু‌লেন্স‌যো‌গে সাতক্ষীরা থেকে খুলনায় উন্নত চি‌কিৎসার জন‌্য নি‌য়ে যা‌চ্ছিল। রোগীবা‌হি এম্বুলেন্স‌টি খুলনা -সাতক্ষীরা মহাসড়‌কের বা‌লিয়াখালী নামক স্থা‌নে পৌছা‌লে নিয়ন্ত্রন হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এ সময় নিহ‌তের স্বামী আ‌রিফুল ইসলাম ও ভাসুর রিয়াজুল ইসলাম। এম্বু‌লে‌ন্সের ধাক্কায় আহত হন লাভলী, ম‌র্জিনা ও হা‌সিনা না‌মে ০৩ জন পথচারী।

দুর্ঘটনার খবর পেয়ে চুকনগর হাইও‌য়ে প‌ু‌লি‌শ ও ডুমুরিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এবং নিহত তাসলিমা বেগম ময়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এই সংক্রান্তে ডুমুরিয়া থানায় অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে পথচারী সহ ৬ জন আহত হয়েছে, এই বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে গভীর নলকূপের ডেলিভারি পাইপসহ যন্ত্রাংশ লুট 

মাদক মামলায় আসামীদের সাজা বহালে ব্যবস্থা নিতে হবে: চট্টগ্রামে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভাগীয় কমিশনার 

ঈদগাঁওতে সেচ্ছাসেবক লীগের শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  

ঈদগাঁও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ যানজট নিরসনে প্রশাসনের সাথে মতবিনিময়

নির্বাচন কমিশন সাংবিধানিক পদ, সংবিধানকে সুরক্ষা করা আমাদের দায়িত্ব : ই সি মোঃ আহসান হাবিব খান 

বিদায়ী আগস্ট মাসে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৬, আহত ৭৯৩ : যাত্রী কল্যাণ সমিতি

মমতার বিরুদ্ধে মুখ খুলে গ্রেপ্তার ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচী

যশোর সিটি হোটেলে ছিনতাই ঘটনায় গ্রেফতার ২

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নুরুর আর বাড়ি ফেরা হলোনা

বেসরকারি (এমপিও) শিক্ষক সমাজের বাজেট ভাবনা