বাংলাদেশ সকাল
শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মমতার বিরুদ্ধে মুখ খুলে গ্রেপ্তার ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ

কলকাতা থেকে মনোয়ার ইমাম॥ ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী ও পি সি সি র মুখপাত্র কৌস্তব বাগচী কে গভীর রাতে গ্রেপ্তার করা হয় তার কলকাতার বড়বাজার এলাকার বাড়ি থেকে।

কারণ হিসেবে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানা গেছে যে তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাক্তিগত জীবন নিয়ে লেখা শ্রী প্রনব কুমার বসু বই নিয়ে কিছু প্রশ্ন করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে কৌস্তব বাগচী কে যখন গ্রেফতার করা হয় তখন পুলিশের কাছে কোন ওয়ারেন্ট নামা না থাকায় বিপদে পড়ে কলকাতা পুলিশের বারোজন এর দল, তবে পরবর্তীতে কলকাতা পুলিশের পক্ষ থেকে ওয়ারেন্ট নামা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনার পর ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু হয় বড়তলা থানার বাইরে। এই ঘটনার তীব্র নিন্দা করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী ও পশ্চিম বাংলার পিসিসি’র নেতৃত্ব। এই ঘটনার জেরে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন শুরু করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। ঘটনার তিব্র নিন্দা করেছেন পশ্চিম বাংলার বিভিন্ন বিরোধী দলের নেতৃত্ব।

তাদের দাবি পশ্চিম বাংলার সাগরদীঘি কেন্দ্রে নির্বাচনে পরাজিত হয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নিজেকে ঠিক রাখতে পারছে না। তাই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে গোটা বাংলায়। তাদের দাবি গত ২০২১ শে  বিধান সভা নির্বাচনে পশ্চিম বাংলার তৃনমূল দলের নেত্রী তো বলেছিলেন যে পশ্চিম বাংলার মাটি তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসলে পুলিশের দিয়ে গ্রেপ্তার করে কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন বলে ছিলেন। তার জন্য তো পশ্চিম বাংলার তৃনমূল দলের নেত্রী র বিরুদ্ধে এফ আই আর করেন নি তো কোন বি জে পি র নেতা ও কর্মীরা। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও পি সি সি র মুখপাত্র কৌস্তব বাগচী কে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে। কেউ যদি প্রতিবাদ করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এমন বিধান কি ভারতের বিচার বিভাগের মধ্যে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতৃত্ব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডের ভাটিয়ারী ট্যোবাকো গেইটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

খুলনার প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

কালিয়ার যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

যশোরে সাবেক সেনা সদস্যসহ ৪জন আটক, দুটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার

কোটচাঁদপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন

ফুলপুর শান্তি সংঘ (ফুশাস) এর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

সৈয়দ নজরুল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

সাংবাদিক ফারজানা মিথিলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ

যশোরে বন্ধন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আবারও চিকিৎসা অবহেলা, মৃত্যু শয্যায় নবজাতকের মা

বড়াইগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২