রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক সংসদ সদস্য এর দাড়ি পাল্লা মার্কার সমর্থনে সমাবেশ ও মিছিল আজ মঙ্গলবার বিকাল ৫টায় চুকনগর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা যুব বিষয়ক সভাপতি বিএম আলমগীর হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা যুব বিষয়ক সভাপতি মোস্তফা আল মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান ও সহসভাপতি হাফেজ আবুবকর সিদ্দিক, সেক্রেটারি হাফেজ মঈন উদ্দীন, যুব নেতা হাফেজ রবিউল ইসলাম, ইসলামি ছাত্র শিবির ডুমুরিয়া উপজেলা পশ্চিম শাখা সভাপতি শামিদুল হাসান লিমন, আটলিয়া ইউনিয়ন শাখা যুব বিভাগ এর সভাপতি শেখ আল-আমীন, খর্নিয়া ইউনিয়ন যুব শাখা সভাপতি এনামুল শেখ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সেক্রেটারী জাহাঙ্গীর, মাগুরাঘোনা ইউনিয়ন যুব বিষয়ক সভাপতি জাহাঙ্গীর হুসাইন, রবিউল ইসলাম, জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলাম,মাষ্টার আবদুল কাদের, শিবিরের আটলিয়া ইউনিয়ন সভাপতি তানবীর হাসান,তাজাম্মুল হোসেন, রুস্তম মোড়ল, হাবিবুর রহমান হবি,মাহমুদুল হাসান কাফি, হাফেজ বেলাল হোসাইন,মাও খাইরুল ইসলাম, মাও রাশেদুল ইসলাম, রাজকুল শেখ প্রমুখ।
পরে মিছিল বের হয়ে চুকনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে পথ সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।




















