বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডোমারে দোয়া মাহফিল শেষে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

 

মোসাদ্দেকুর রহমান সাজু, (ডোমার) নীলফামারী :

নীলফামারীর ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নে দোয়া মাহফিল শেষে অসহায় দুঃস্থ এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি।

হাফেজ মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নের ধনিপাড়া গ্রামের কৃতি সন্তান এবং তার ছোট ভাই আমেরিকা প্রবাসি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের নিজ অর্থায়নে সোনারায় বাজারে তাদের নিজস্ব চাতালে উপজেলার হতদরিদ্র অসহায় দুঃস্থ প্রায় ৪ শতাধিক শীতার্ত মানুষের দুপুরের খাবার যাতায়াত খরচ বাবদ নগদ অর্থসহ কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির ও ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।

শীতবস্ত্র নিতে আসা এলাকার অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মাওলানা আফেন্দি সাহেব এবং তার ছোট ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ভাই আমাদের মতো অসহায় দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে দুপুরের খাবার যাতায়াত ভাড়াসহ শীতবস্ত্র বিতরণের যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা আল্লাহর কাছে তাদের জন্য দীর্ঘায়ু কামনা করছি। সেইসাথে তাদের পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করছি।

পরিশেষে তারা আরও বলেন, আফেন্দি ভাই এবং জাহিদুল ভাই যেন আজীবন আমাদের মত অসহায় দুঃস্থদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই প্রত্যাশা ব্যাক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কয়লা সংকটে বন্ধ হবার উপক্রম বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে দেশের পাশে কাজী শামীম আহসান

৫ শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকায় ছাত্র সমাবেশে যোগদানের ঘোষণা ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের 

গাজীপুরে সরকারের পতনে বিএনপির আনন্দ মিছিল

বাগমারায় মুক্তিযুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর

দেবহাটায় ফুটবল মাঠে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ আহত-৫

যশোর নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের ঈদ উপহার সামগ্রী বিতরণ 

কর্ণফুলী উপজেলা উপশহর হিসাবে রূপান্তরিত হচ্ছে – ভুমি মন্ত্রী 

ঈদের জামাত শেষে জুতা বদল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,পুলিশসহ আহত ২০,আটক ১৮

খালাকে খুন করে কানের রিং বিক্রি করে খুনিকে টাকা দেয় ভাগ্নে

ঈদগাঁওতে অর্ধবছরেও শেষ হচ্ছেনা বাজারের ড্রেনেজ নির্মাণ কাজ