বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডোমারে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য, ডোমার (নীলফামারী): ভারতে পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি এবং ধর্মীয় অনুভূতি নিয়ে অবমাননাকর মন্তব্যে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল ১০টায় ডোমার বাজারস্ত বাটার মোড় থেকে সর্বস্তরের মুসলমানের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট মোড়ের প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফেজ আব্দুল হক, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল খালেক, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আলহাজ্ব মাহমুদ বিন আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বকর সিদ্দিক, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী সোহেল রানা, রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফী, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ প্রমুখ।

ভারতের পুরোহিত ও বিজেপি নেতাদের ধর্মীয় ধৃষ্টতার প্রতিবাদ স্বরূপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানান বক্তারা। এছাড়া আগামীতে দেশে যেন কেউ এমন ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা কটুক্তি করার মতো ধৃষ্টতা না দেখাতে পারে, সেজন্য পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে: মার্কিন পররাষ্ট্র দপ্তর

পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে দিনব্যাপী পিঠা উৎসব

রমরমা জুয়ার ভয়ানক দাপট আলমগীরে’র অসহায় এলাকাবাসী, নিরব প্রশাসন !

প্রকাশ্যে ধুমপান ও মোটর সাইকেলের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফিলিস্তিনে ইজরাইলি বর্বরতায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতানিয়াহুর বিচার করতে হবে -এ টি এম আজম খান

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে সুবিধা চাইলে নেওয়া হবে ব্যবস্থা-আন্দোলনকারী শিক্ষার্থীরা

মাউই দ্বীপে দাবানলে ধ্বংসযজ্ঞ; প্রাণহানিতে শোক প্রকাশ করে বাইডেনকে প্রধানমন্ত্রীর চিঠি

গুরুদাসপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প 

রাণীশংকৈলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের জানাজা ও দাফন সম্পন্ন 

বঙ্গমাতা পাশে থাকাতেই জাতির পিতার সাফল্য অর্জন সহজ হয়েছে : প্রধানমন্ত্রী