বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ড্যান্ডি (গাম) নেশায় আসক্ত পথ শিশুদের পূনর্বাসনে আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আজ ৩১ জানুয়ারি সকাল ১১টায় দৈনিক পূর্বকোণ’র ইউসুফ চৌধুরী কনফারেন্স হল রুমে ‘ড্যান্ডি (গাম) নেশায় আসক্ত পথ শিশুদের পুনর্বাসনে আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠক সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিঃ এর চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. শেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর)’র সহকারী পরিচালক রামেশ্বর দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, সহ সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সাবেক কাউন্সিলর আঞ্জুমান আরা, তাইসির রহমান, ইউসুফ খান, বিধান মিত্র, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার স্বপন কান্তি নাথ, আন্তর্জাতিক সম্পাদক রাজিয়া সুলতানা, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদিকা এড. বিবি আয়শা, সহ সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, আসিবুর রহমান, সঞ্জয় পাল, চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মিজানুর রহমান বাপ্পি, মহিলা বিষয়ক সম্পাদক এড. রোকসানা আক্তার, বজেন্দ্র ঘোষ, এসকলার জাকির।

নতুন মরণঘাতী নেশা ড্যান্ডিতে(গাম) আসক্ত হয়ে পড়ছে চট্টগ্রামসহ দেশের প্রতিটি অঞ্চলের পথশিশুরা। নগরীর বাসস্টেশন, রেলস্টেশন ও বস্তিগুলোতে শিশুদের মাদকে এটি নতুন করে সংযোযিত হয়েছে। পলিথিনের মুখ ঢুকিয়ে পথ শিশুরা যা গ্রহণ করছে, তা তাদেরকে নিয়ে যাচ্ছে নিকষ কালো এক অন্ধকার জগতে। শিক্ষা সহ নানা ক্ষেত্রে সুবিধাবঞ্চিত এসব পথশিশুরা জড়িয়ে পরছে নানা ধরনের অপরাধে। নেশায় আকণ্ঠ বুদ হওয়া সেই পথ শিশুদের দিয়ে নানা ধরণের অপরাধ করিয়ে সুবিধা নিচ্ছে সংঘবদ্ধ অপরাধী চক্র। প্রশাসনের নজরদারি না থাকায় এরাই এক সময় জড়িয়ে পড়ে চুরি ছিনতাই পকেটমার সহ ভয়ংকর বিভিন্ন অপরাধে। আমরা মনে করি পথশিশু হলেও ওরা সমাজের একটা অংশ। এ ধরনের ভয়ংকর নেশা থেকে শিশুদের রক্ষা করার দায়িত্ব এ সমাজেরই। এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, পারিবারিক বন্ধন তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া দিনে দিনে সংস্কৃতি, বিনোদন, ক্রীড়া সহ সৃজনশীল কর্মকান্ড থেকে আমরা সরে যাচ্ছি। এই জায়গায় মনোযোগী হতে হবে সবাইকে। একার পক্ষে এ সমস্যার সমাধান সম্ভব নয়। সরকারি বেসরকারি সংস্থা সহ সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে মরণঘাতী নেশার বিরুদ্ধে সমাজে আওয়াজ তুলতে হবে। ড্যান্ডি (গাম) এ আসক্তদের পূনর্বাসনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের আশে পাশের বস্তি এলাকাগুলোকে পাইলট প্রকল্পের আওতায় এনে সম্বলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার ও নাশকতা মামলায় গ্রেফতার ২

গুরুদাসপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

রায়পুরায় মেডিকেল ক্যাম্পে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

নদী ভাঙ্গনের কবলে সুনামগঞ্জের ৫ শতাধিক পরিবার; পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী পদক্ষেপ না থাকায় হতাশ গ্রামবাসী

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এডহক কমিটির দায়িত্ব গ্রহণ 

ট্রাম্প প্রশাসনে যে পদ পাচ্ছেন ইলন মাস্ক

ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি 

ঈদগাঁওয়ের কলেজ গেইটে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ময়লার ভাগাড়

সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন