বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তাড়াশ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী’র বিপুল ভোটে জয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ

মোঃ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ॥ তাড়াশ পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের মধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১৭ জুলাই/২৩ সোমবার সকাক ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৯ হাজার ৮ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী বাবুল শেখ জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৪ হাজার ২৫৮ ভোট পেয়েছেন । আব্দুর রাজ্জাক ও বাবুল শেখের ভোটের ব্যবধান ৪ হাজার ৭৫০ ভোট।

ভোট গণনা শেষে রাত ৯টায় তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন সমন্বয় কেন্দ্র থেকে সিরাজগঞ্জ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য ২ জনের একজন মোঃ শহিদুল ইসলাম নারিকেল গাছ প্রতীকে ১৮৪৯ এবং অপর প্রার্থী মোঃ আলামিন হোসেন মোবাইল ফোন প্রতীকে ৫৮৬ ভোট পেয়েছেন ।

তাড়াশ পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। এরমধ্যে ১৫ হাজার ৭০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অপরদিকে নানা ক্রটির কারণে ৩৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলকে এটি নি:সন্দেহে জনগণের বিজয় বলে মন্তব্য করে বিজয়ী প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, তাড়াশ পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নৌকা প্রতীকের যে বিজয় হয়েছে, সে বিজয় জনগণের তথা বঙ্গবন্ধু কন্যা মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয়। তাড়াশ পৌরসভার সাধারণ ভোটাররা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আন্তরিকভাবে নৌকা প্রতীক বেছে নিয়ে ভালবেসে তাঁকে নির্বাচিত করেছেন বলে তিনি ভোটারসহ নির্বাচন সংশ্লিষ্ট কাজে জড়িত সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সেদিন অনুমতি ছাড়া কোচিং সেন্টার থেকে শিক্ষা সফরে গিয়ে মৃত্যু হয়েছিল স্কুল ছাত্র সাগর চন্দ্রের

পঞ্চগড়ে ফুটবল রেফারী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

জগন্নাথপুরের রানীগঞ্জ -হলিকোনা ভায়া স্বজনশ্রী সড়কের কাজে ধীরগতি; জনদুর্ভোগ চরমে

পঞ্চগড়ে ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্টের সমন্বয় ও পরিচিতি সভা 

রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিমলায় ভারতে পলায়নকালে চার যুবলীগকর্মী আটক

জয়পুরহাটে আ.লীগ নেতা জামিন নিতে গিয়ে কারাগারে 

জ্বালাও-পোড়াও-আগুনে পুড়িয়ে মানুষ হত্যার অপরাজনীতি চলতে দেয়া যায় না : নওফেল

গঙ্গাচড়ায় কৃষকের ভুট্টা ক্ষেত রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে চাষ করল দুর্বিত্তরা