বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১০, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো আশঙ্কা নেই উল্লেখ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি আউপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ১০ই এপ্রিল দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিমিনালদের হ্যান্ডঅভার বিষয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো আশঙ্কা নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়ে, আরো বাড়বে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেনো রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি করতে চায় আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নতি হচ্ছে। সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেনো আরো অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।

কৃষি বিষয়ে তিনি বলেন, আমরা শুনেছি এবার সুনামগঞ্জে ভালো ফসল হয়েছে। তবে বেশ কিছু জমি পতিত রয়েছে। আমরা এই পতিত জমি ব্যবহারে এই অঞ্চলে প্রায় ৫শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।

থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

চার গ্ৰপে বিভক্ত খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি, নেপথ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা

ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে উপকুলীর অঞ্চলে রাতভর গুড়ি গুড়ি বৃষ্টি

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাকন, সম্পাদক জসিম

স্বর্ণার বোলিং নৈপুণ্যে ১১ বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ নারী দল

দেশের সকল মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু  

ঈদগাঁওতে সাংবাদিক সাগরের পিতার মৃত্যু : জানাজায় শোকার্ত মানুষের ঢল 

ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শাহ্ কামাল আকন্দ 

ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের গুলিতে নিহত তিন ডিআরজি জওয়ান