বাংলাদেশ সকাল
বুধবার , ২০ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তালবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২০, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর) : যশোর সদরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানবন্ধনে কলেজের অধ্যক্ষ ও সভাপতির নানা অনিয়ম দুনীর্তির অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি জানানো হয়। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিনসহ এলাকার কয়েকশত মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নিয়োগের নামে কোটি টাকা বাণিজ্য করেছেন কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন ও সভাপতি কামাল হোসেন হিরা। এছাড়াও অধ্যক্ষ শাহানাজ পারভীন কলেজের পিয়নকে নিজের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার হিসেবে পরিচালনা করছেন।

এ বিষয়ে নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন বলেন, কলেজের অধ্যক্ষ বর্তমান পরিচালনা পরিষদের সভাপতির আমলেই এ কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এরপর থেকেই তারা দু’জন মিলে কলেজের শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিতে গিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

এই অধ্যক্ষের আমলে ৯ টি নিয়োগে চরমভাবে অর্থবাণিজ্য করা হয়েছে। সর্বশেষ ৬ টি পদে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে বড় অংকের দুর্নীতি হয়েছে। অনেকে টাকা দিয়েও চাকরি পাননি বলে তিনি দাবি করেন। চেয়ারম্যান তুহিন বলেন, আমার ইউনিয়নের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের এমন দুর্নীতি মেনে নেয়া যায়না। তাই নিজের বিবেকের তাড়নায় এলাকাবাসীর সাথে সংহতি জানিয়ে এ মানববন্ধনে অংশ নিয়েছি।

মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন যশোর সরকারি পলিটেকনিকের অবসরপ্রাপ্ত শিক্ষক মোশাররফ হোসেন, তালবাড়িয়া ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপ্যাল জিয়া হায়দার, ইউপি সদস্য মাসুম, তৈয়বুর রহমান তৈয়ব, তালবাড়িয়া হাইস্কুলের সাবেক সভাপতি সোহেল হোসেন, ১ ওয়ার্ড যুবলীগের সভাপতি সাগর খন্দকার, আসাদুজ্জামান প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির ১ লক্ষ বৃক্ষরোপণ বাস্তবায়নের শেষ পর্যায়ে 

বাদাঘাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নজরুল, সম্পাদক হারুন

নৌকাই এদেশের উন্নয়নের হাতিয়ার, কালকিনিতে নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

সীতাকুণ্ডে গাড়ী চাপায় ট্রাক সহকারী ও নৈশ্য প্রহরীর মৃত্যু

নাতনিকে ধর্ষণের চেষ্টায় গঙ্গাচড়ায় দাদা আটক 

পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের ১০ সদস্য গ্রেফতার

রাণীনগরে টমটম চাপায় প্রাণ গেল শিশু মারিয়ার

পুলিশের সহযোগিতায় মায়ের কোলে শিশু তাইবুর !

ঝিনাইদহে গৃহবধুকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার 

রাণীশংকৈলে দোকান ভাংচুর ও হুমকির মামলায় কাউন্সিলরসহ আটক  ২