বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাতনিকে ধর্ষণের চেষ্টায় গঙ্গাচড়ায় দাদা আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ

 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার আভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গেলো বুধবার (১৯ মার্চ) বিকাল ৪টার দিকে নিজবাড়ি থেকে তাকে আটক করে আজ বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি সম্পর্কে শিশুটির দাদা।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজের জন্য যায়। এমন অবস্থায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে আনোয়ার হোসেন শিশুটিকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির বড় বোন আনোয়ারকে পাওনা টাকা ফেরত দিতে গিয়ে তার ছোট বোন ও আনোয়ারকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে এলাকায় ধর্ষণচেষ্টার বিষয়টি জানাজানি হয়।

শিশুটির মা বলেন, আমি আমার বড় মেয়ে ও মেয়ের জামাই এবং ছোট মেয়ে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজে যাই। এরপর সেখানে আমার মেয়ের বিষয়টি জানতে পারি। আমি সেখান থেকে বাড়িতে ছুটে এসে আমার মেয়ের মুখের কথা শুনার পরে আনোয়ারকে বিষয়টি বললে আনোয়ার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে ৯৯৯ নাম্বারে কল (ফোন) করে পুলিশকে খবর দেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত আনোয়ার বলেন, আমি ঘরে ছিলাম না, বাইরে ছিলাম আল্লাহ আছে সাক্ষী। আর বউ (শিশুর মা) যদি এলা দোষ দেয় তাইলে কী করার আছে আমার।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আটক আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

রায়পুরা শিল্পী সংঘের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাদ্দাম

কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের শীতবস্ত্র বিতরণ ও অফিস উদ্বোধন

রামগড়ে পিসিএনপির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত 

ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের মানববন্ধন

হাসপাতাল পরিদর্শনে গঙ্গাচড়া উপজেলা বিএনপি

সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মা’কে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গ্ৰেফতার

পটুয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন